তৃপ্তি নন, ‘আশিকি ৩’-এ দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলাকে

‘পুষ্পা ২’ সিনেমার সাফল্যের কথা বলার কিছু নেই। সারা দুনিয়া মাতিয়েছে দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুনের ছবিটি। এতে ‘কিসসিক’ গানে আইটেম গার্ল হিসেবে পারফর্ম করে নজর কেড়েছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। এবার তিনি বলিউডে পা রাখতে চলেছেন। আর প্রথম সিনেমাতেই নায়ক হিসেবে পাচ্ছেন হিন্দি সিনেমার হার্টথ্রব কার্তিক আরিয়ানকে।

বলিউড হাঙ্গামা এই তথ্য নিশ্চিত করে বলছে, টি-সিরিজ ইনস্টাগ্রামে একটি টিজার প্রকাশ করেছে যেখানে জানানো হয়েছে নুরাগ বসুর পরিচালিত রোমান্টিক ড্রামায় কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করতে চলেছেন শ্রীলালা। কয়েক বছর আগে এই ছবিটির ঘোষণা এসেছিল। তখন বলা হয়েছিল এতে কার্তিক মূল চরিত্রে অভিনয় করবেন। অবশেষে আনুষ্ঠানিকভাবে এর কাজ শুরু হচ্ছে।

ছবির নির্মাতারা আনুষ্ঠানিকভাবে শ্রীলীলার যোগদানের বিষয়টিও নিশ্চিত করেছেন। ১৫ ফেব্রুয়ারি প্রকাশ হওয়া টিজারে শ্রীলীলার সঙ্গে কার্তিকের ঝলমলে রোমান্সের কিছু দৃশ্য দেখা গেছে। ব্যাকগ্রাউন্ডে বেজেছে ‘আশিকি’ ছবির জনপ্রিয় ‘তু মেরি জিন্দেগি হে’ গানের নতুন ভার্সন।

টিজারের শুরুতেই দর্শকে পরিপূর্ণ এক কনসার্টের গিটার হাতে মঞ্চে এসে দাঁড়ান কার্তিক। মুখভর্তি লম্বা দাড়ি। ঠোঁটে জলন্ত সিগারেট। গিটারে আঙুল চালাতে চালাতে ঘোরলাগা এক্সপ্রেশন নিয়ে গান ধরেন তিনি। দেখতে দারুণ এক রকস্টারই মনে হচ্ছিল অভিনেতাকে। শ্রীলালা হাজির হয়েছেন কার্তিকের সঙ্গে দুষ্টু মিষ্টি কিছু মুহূর্ত নিয়ে।

বোঝাই যাচ্ছে তরুণ দর্শকদের সামনে রেখে একটি রোমান্টিক প্রেমের গল্প নিয়ে তৈরি হবে ছবিটি। ছবিটির নাম এখনও গোপন রাখা হয়েছে। এতে মিষ্টি কিছু গান তৈরি করবেন ভুবন কুমার।

সবকিছু ঠিক থাকলে ছবিটি চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে।

  • Related Posts

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রাচীন সভ্যতার দেশ মিশরের পোশাক শিল্পে বাংলাদেশিদের পথচলার ইতিহাস আজ তিন দশকেরও বেশি সময়ের। কিন্তু এই ইতিহাসের সূচনা সাফল্যের আলোকোজ্জ্বল অধ্যায় দিয়ে নয়; বরং প্রতারণা, স্বপ্নভঙ্গ, অনিশ্চয়তা আর বেঁচে থাকার…

    Continue reading
    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর