তৃতীয় দিন শেষে ঘুরে দাঁড়িয়ে ১১২ রানের লিড বাংলাদেশের, শান্ত-জাকেরের ব্যাটে ভরসা

সিলেট টেস্টে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা। জবাবে ২৭৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ফলে প্রথম ইনিংসেই ৮২ রানে পিছিয়ে পড়ে নাজমুল হোসেন শান্তর দল।

তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ১৯৪ রান তুলেছে স্বাগতিকরা। এখন পর্যন্ত লিড ১১২ রানের।

শেষ বিকেলে দলকে ভরসা দিয়েছেন অধিনায়ক শান্ত আর জাকের আলী। ১৫.২ ওভার ব্যাটিং করে এখন পর্যন্ত তারা অবিচ্ছিন্ন আছেন ৩৯ রানে।

এরই মধ্যে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন শান্ত। ১০৩ বলে ৭ বাউন্ডারিতে ৬০ রানে অপরাজিত আছেন বাংলাদেশ অধিনায়ক। ৬০ বলে ৩ বাউন্ডারিতে জাকের অপরাজিত ২১ রানে।

এর আগে ১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামে বাংলাদেশ। দিনের খেলা সময়মতো শুরু করা যায়নি বৃষ্টির কারণে। সকাল থেকেই হয়েছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সিলেটের আকাশের অবস্থা দেখে পুরো দিনের খেলাই ভেস্তে যাওয়ার আশঙ্কা করেছিলেন কেউ কেউ। কিন্তু না। প্রায় দুই ঘণ্টা পর হলেও অবশেষে বৃষ্টি থামে। এরপর দুপুর ১টায় খেলা শুরু হয়।

খেলা শুরুর কিছুক্ষণ পরই উইকেট বিলিয়ে দিয়েছেন জয়। দিনের সপ্তম ওভারে জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির বলে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়েন তিনি। ৬৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন ২৪ বছর বয়সী ব্যাটার।

তৃতীয় উইকেটে দেখেশুনে খেলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ৬৫ রানের জুটিও করে ফেলেছিলেন। কিন্তু ৩৫তম ওভারের শেষ বলে জিম্বাবুয়েকে ব্রেকথ্রু এনে দেন ভিক্টর নুয়াসি। বাঁহাতি মুমিনুলকে উইকেটরক্ষক নায়াশা মায়ভোর হাতের ক্যাচ বানান তিনি।

৮৪ বলে ৪৭ রান করে সাজঘরে ফেরত যান মুুমিনুল। প্রথম ইনিংসে ফিফটি করলেও এবার আউট হন মাত্র ৩ রান দূরে। দলীয় ১৩৮ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দলীয় স্কোরকার্ডে ১৭ রান যোগ হতেই সাজঘরে ফেরত যান অভিজ্ঞ মুশফিকুর রহিমও। ২০ বলে ৪ রান করে ব্লেসিং মুজারাবানির বলে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ হন তিনি। মুশফিকের আউটের পরপরই পড়ে চা বিরতির ঘণ্টা।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট