তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে দেশটির বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তুরস্কের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে এক বিবৃতিতে দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে।

ইস্তাম্বুল, বুরসা, মানসিয়া ও ইজমির প্রদেশেও অনুভূত হয়েছে ভূমিকম্পের কম্পণ। আফাদের তথ্য অনুসারে, সিন্দির্গিতে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আহত বা নিহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এর আগে গত আগস্টে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল তুরস্কে। সেই ভূমিকম্পেরও এপিসেন্টার ছিল সিন্দির্গি। সেই ভূমিকম্পের পর থেকে বালিকেসির প্রদেশে নিয়মিত ছোটে আকারের কম্পন হচ্ছিল।

ভূগর্ভের টেকটোনিক প্লেটের একটি বড় ফল্টলাইনের ওপর অবস্থান হওয়ার কারণে তুরস্কে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। ২০২৩ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশে নিহত হয়েছিলেন ৫৩ হাজারেরও বেশি মানুষ, হাজার হাজার ভবন ধসে পড়েছিল। তুরস্কের প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চলে এ ভূমিকম্পে নিহত হয়েছিল কমপক্ষে ৬ হাজার মানুষ।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর