তুরস্কে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬

তুরস্কের মধ্যাঞ্চলীয় বোলু প্রদেশের একটি স্কি রিসোর্টের হোটেলে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হোটেলটির মাকিলকসহ অন্তত নয়জনকে আটক করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া একথা জানিয়েছেন।

ইয়ারলিকায়া আরও জানিয়েছেন, ৪৫ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া ফরেনসিক ইনস্টিটিউটে অবশিষ্ট মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দিনগত রাতে পাহাড়ের চূড়ায় অবস্থিত গ্র্যান্ড কার্তাল নামের হোটেলটিতে এই অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনার পরই আলি ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছিলেন, কার্তালকায়া স্কি রিসোর্টে কাঠের তৈরি ১২ তলা হোটেলে স্থানীয় সময় সোমবার দিনগত রাত ৩টা ২৭ মিনিটে আগুন লেগে যায়। আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে ও ভয়ংকর হয়ে ওঠে।

বোলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে যে হোটেলের চতুর্থ তলার রেস্তোরাঁ অংশে আগুন লেগেছে ও উপরের তলায় ছড়িয়ে পড়েছে। তিনি আরও জানান, কার্তালকায়ায় অবস্থিত হোটেল এবং বোলুর কেন্দ্রস্থলের মধ্যে দূরত্ব ও ঠান্ডা আবহাওয়ার কারণে দমকল বাহিনীর পৌঁছাতে এক ঘন্টারও বেশি সময় লেগেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় হোটেলটিতে ২৩৪ জন অবস্থান করছিলেন। এদের মধ্যে শতকরা ৮০ থেকে ৯০ শতাংশ বর্তমানে স্কুল বন্ধ থাকায় অবকাশ কাটাতে সেখানে গিয়েছিলেন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের