তুরস্কে পুতিনের অপেক্ষায় থাকবো: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, তিনি বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুত। একই সঙ্গে তিনি অবিলম্বে ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক যদি হয়, তবে তা হতে পারে চলমান যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি সম্ভাব্য পদক্ষেপ।

এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, প্রাণহানি বন্ধ করতে দেরি করার কোনো মানে নেই। আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের অপেক্ষায় থাকবো।

তিনি আরও বলেন, আমরা আগামীকাল থেকেই যুদ্ধবিরতির প্রত্যাশা করছি, যা এখন আলোচনার টেবিলে রয়েছে। এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি, সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি কূটনৈতিক সমাধানের পথ আরও কাছাকাছি আনতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যদিও তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তবে ১৫ মে ইস্তাম্বুলে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন। এই প্রেক্ষাপটে জেলেনস্কি বলেন, আমরা যে কোনো ফরম্যাটে আলোচনায় প্রস্তুত। আমি বৃহস্পতিবার তুরস্কে থাকব ও আমি পুতিনের উপস্থিতির প্রত্যাশা করছি।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দুই দেশের মধ্যে অবিলম্বে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের উচিত এখনই বৈঠকে বসা, কারণ এই রক্তপাতের অবসান দরকার।

এরই মধ্যে ইউক্রেন যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে। তবে মস্কো এখনো তা প্রত্যাখ্যান করে আসছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে বলেন, এটি ইউক্রেনের জন্য ‘একটি কৌশলগত সুবিধা’ তৈরি করবে।

ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা একযোগে ১২ মে থেকে যুদ্ধবিরতির জন্য ঐতিহাসিক দাবি উত্থাপন করেছে, যদিও পুতিনের প্রতিক্রিয়া এসেছে শুধু আলোচনার প্রস্তাব দিয়ে, স্পষ্ট কোনো প্রতিশ্রুতি ছাড়া।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প