তুরস্কের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা উন্মোচন

তুরস্ক ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলা (আইডিইএফ) ২০২৫-এ তাদের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘গাজাপ’ উন্মোচন করেছে। দুই হাজার পাউন্ড বা প্রায় ৯৭০ কেজি ওজনের এই বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্র।

এক সরকারি কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে জানান, বোমাটি প্রতি মিটারে ১০ দশমিক ১৬টি বিস্ফোরণ ঘটাতে পারে, যেখানে সাধারণত তিন মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে। এতে এর বিধ্বংসী ক্ষমতা অনেক বেশি। এটি এফ-১৬ যুদ্ধবিমান থেকে ফেলা যায়।

তিনি আরও জানান, আরঅ্যান্ডডি সেন্টার বিস্ফোরক ও ফিলার ডিজাইনে পরিবর্তন এনেছে। এর গুণগত যাচাই ও সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবং এটি ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

‘নেব-২ ঘোস্ট’ — আধুনিকতম বাঙ্কার বিধ্বংসী বোমা

এদিন কর্মকর্তারা আরও একটি বোমা সম্পর্কে তথ্য দিয়েছেন, যার নাম ‘নেব-২ ঘোস্ট’। এর ওজনও ৯৭০ কেজি এবং একে বিশ্বের অন্যতম সেরা বাঙ্কার বিধ্বংসী বোমা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

এই বোমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো স্থাপনাগুলোর সুরক্ষিত কংক্রিট কাঠামো ভেদ করতে সক্ষম। কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রে তৈরি সাধারণ মিসাইল সি৩৫ গ্রেড কংক্রিটে ২ দশমিক ৪ মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে, যেখানে নেব-২ সাত মিটার গভীর পর্যন্ত সি৫০ গ্রেড (তিনগুণ বেশি শক্তিশালী) কংক্রিট ভেদ করতে পারে।

একটি পরীক্ষামূলক অভিযানে নেব-২ বোমাটি একটি দ্বীপে ফেলে দেখা যায় এটি ৯০ মিটার গভীর পর্যন্ত প্রবেশ করে ভূমিধস, গ্যাস নির্গমন এবং পাথর ধ্বংসের মতো বিস্ফোরণ ঘটায়।

এফ-১৬ যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য এই বোমার বিস্ফোরণ সময় ২৫ মিলিসেকেন্ডের পরিবর্তে ২৪০ মিলিসেকেন্ডে নির্ধারণ করা হয়েছে, যা ধ্বংসাত্মক ক্ষমতা আরও বাড়িয়ে তোলে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!