তিনদিনেই জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারাল ইংল্যান্ড

নটিংহ্যামে একমাত্র টেস্টে তিনদিনেই জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে পরাজিত করলো স্বাগতিক ইংল্যান্ড। জয়ের ব্যবধান এক ইনিংস ও ৪৫ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৬ উইকেটে ৫৬৫ রানের জবাবে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয় জিম্বাবুইয়ানরা।

টেস্টের প্রথম দিনই ম্যাচ নিজেদের করে ফেলেছিলো ইংল্যান্ড। জিম্বাবুয়েকে পেয়ে বাজবল ক্রিকেটের উৎকৃষ্ট প্রদর্শনী দেখিয়েছিল তারা। ৮৮ ওভার ব্যাট করে ৪৯৮ রান তুলে ফেলেছিলো বেন স্টোকসের দল। প্রথমদিনই এসেছিল তিনটি সেঞ্চুরি।

দ্বিতীয় দিন সকালে আর মাত্র সাড়ে ৮ ওভার খেলে, ৬৭ রান যোগ করেই ইনিংস ঘোষণা করেছিলো ইংল্যান্ড। সেঞ্চুরি করেছিলেন জ্যাক ক্রাউলি (১২৪), বেন ডাকেট (১৪০) ও ওলি পোপ (১৭১)। হ্যারি ব্রুক করেছিলেন ৫৮ রান। জো রুট ৩৪ রান।

জবাব দিতে নেমে ব্রায়ান বেনেটের ১৩৯ রানের অনবদ্য ইনিংস সত্ত্বেও জিম্বাবুয়ে দ্বিতীয় দিনেই অলআউট হয়ে যায় ২৬৫ রানে। ২১ বছর বয়সী ডানহাতি অফব্রেক বোলার শোয়েব বশির নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন গাস অ্যাটকিনসন ও বেন স্টোকস।

৩০০ রানে এগিয়ে থাকায় জিম্বাবুয়েকে ফলোঅন করায় ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৩০ রান ছিল জিম্বাবুয়ের।

তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমে দারুণ খেলেন শন উইলিয়ামস ও সিকান্দার রাজা। উইলিয়ামস খেলেন ৮৮ রানের ইনিংস এবং সিকান্দার রাজা করেন ৬০ রান। কিন্তু শোয়েব বশিরের ঘূর্ণিতে দিশেহারা জিম্বাবুয়ে ২৫৫ রানের বেশি করতে পারেনি। শোয়েব বশির একাই নেন ৬ উইকেট।

ফলে শেষ পর্যন্ত এক ইনিংস ও ৪৫ রানের ব্যবধানে জয় তুলে নেয় ইংলিশরা। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন শোয়েব বশির।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১