তাসকিনের জোড়া আঘাত, চাপে নেদারল্যান্ডস

টানা দুই ওভারে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলেই ফিরিয়েছিলেন ডাচ ওপেনার ম্যাক্স ওডাইডকে। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে পরের ওভারের প্রথম বলেই সাজঘরের পথ দেখিয়েছেন আরেক ডাচ ওপেনার বিক্রমজিৎ সিংকে। তাসকিনের জোড়া শিকারে কিছুটা চাপে পড়েছে নেদারল্যান্ডস।

এই প্রতিবেদন লেখার সময় নেদারল্যান্ডসের সংগ্রহ ৮ ওভারের খেলা শেষে ২ উইকেটে ৪৯ রান। তেজা নিদারামানুরু ২০, আর ১ রানে অপরাজিত স্কট এডওয়ার্ডস।

এর আগে আজ শনিবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

শুরুতেই বাংলাদেশের বুকে ভয় সঞ্চার করেন নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ও’ডাউড। তার মারকাটারি ব্যাটিংয়ে ৩ ওভারেই ডাচদের স্কোরবোর্ডে জমা হয় ২৫ রান। শেখ মেহেদী ও শরিফুল ইসলামকে মেরে ১৪ বলেই ২৩ রান তোলেন ও’ডাইড।

তবে অভিজ্ঞ পেসার তাসকিন বল হাতে নিতেই উইকেট বিলিয়ে দিতে বাধ্য হন ডাচ এই ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম বল হাতে নিয়েই ওডাইডকে আউট করেন তাসকিন। শট কভার অঞ্চলে জাকের আলী অনিকের হাতে ক্যাচ তুলে দেন ডাচ ওপেনার।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

নেদারল্যান্ডস একাদশ

ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শরিজ আহমেদ, নোয়া ক্রোস, কাইল ক্লেইন, টিম প্রিংগেল, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকেরেন, ড্যানিয়েল ডোরাম।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের