তামিম-ইমনের ব্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

লক্ষ্য ছিল মাত্র ১১৮ রানের। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমানের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তাও মাত্র ১৩.৪ ওভারে (৩৮ বল হাতে রেখে)।

প্রথম ম্যাচে যেভাবে আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ, তাতে সিরিজ নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু পরের দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতেই বাংলাদেশ সিরিজ জিতে নিলো আইরিশদের ২-১ ব্যবধানে হারিয়ে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ২৭ বলে সর্বোচ্চ ৩৮ রান করে আউট হন পল স্টার্লিং, রিশাদ হোসেনের বলে। ১০ বলে ১৭ রান করেছিলেন টিম ট্যাক্টর। উদ্বোধনী জুটিতে ওঠে ৩৮ রান। এই জুটি ভাঙার পরই আইরিশদের প্রতিরোধ থেমে যায়।

তবুও মিডল অর্ডারে জর্জ ডকরেল ২৩ বলে ১৯ রান করে উইকেট আঁকড়ে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু শরিফুল ইসলামের বলে আউট হয়ে যান তিনি। এছাড়া ১০ রান করেন গ্যারেথ ডেলানি। মোস্তাফিজ এবং রিশাদ হোসেন নেন ৩টি করে উইকেট। এছাড়া ২ উইকেট নেন শরিফুল ইসলাম, ১টি করে উইকেট নেন মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন নেন ১টি করে উইকেট।

জবাব দিতে নেমে তানজিদ তামিম ও সাইফ হাসান মিলে গড়েন ৩৮ রানের জুটি। ১৪ বলে ১৯ রান করে আউট হন সাইফ হাসান। ৭ রান করেন লিটন দাস। ৪৬ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর বাকি কাজটুকু অনায়াসে সেরে নেন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর