তামিম-আবরারের রেকর্ড জুটি, শ্রীলঙ্কাকে উড়িয়ে প্রতিশোধ বাংলাদেশের

বোলাররাই অর্ধেক দায়িত্ব সেরে রেখেছিলেন। এরপর ব্যাট হাতে রীতিমত দাপট দেখালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কা যুবদলকে তাদের ঘরের মাঠ কলম্বোয় ৯ উইকেট আর ৯৩ বল হাতে রেখে হারালো বাংলাদেশ।

ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। প্রথম ম্যাচে লঙ্কানরা জিতেছিল ৯৩ রানে। দ্বিতীয় ম্যাচে বিশাল জয়ে যেন প্রতিশোধ নিয়ে নিলো বাংলাদেশের যুবারা।

টস জিতে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কাকে ৪৮.৫ ওভারে ২১১ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। টাইগারদের ডানহাতি পেসার আল ফাহাদ ৪৪ রান খরচায় একাই নেন ৬ উইকেট। ২ উইকেট শিকার করেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন।

শ্রীলঙ্কার হাফসেঞ্চুরি করেন চামিকা হেনাটিগালা। ৯১ বল খেলে ৫১ রান করেন তিনি। ৪৭ রান আসে দিনুরা দামসিথের ব্যাট থেকে।

জবাবে কালাম সিদ্দিকি ৫ করে ফিরলেও জাওয়াদ আবরার আর অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ব্যাটে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ যুবদল।

জাওয়াদ হাঁকান বিধ্বংসী এক সেঞ্চুরি। ১০৬ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংসে ১৪টি চার আর ৬টি ছক্কা হাঁকান এই ওপেনার। তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জাওয়াদ, যা কিনা বাংলাদেশের যুব ওয়ানডেতে এই উইকেটে নতুন রেকর্ড।

এর আগে যুব ওয়ানডেতে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটিটি ছিল এনামুল হক বিজয় আর লিটন দাসের, ১৭৯ রানের।

বিধ্বংসী সেঞ্চুরির পথে আবরার আরও একটি রেকর্ড গড়েছেন। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে কেবল বাউন্ডারিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন তার (৯২)। এর আগে রেকর্ডটি ছিল পিনাক ঘোষের (৯০)।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!