‘তাণ্ডব’ সিনেমায় সাংবাদিক লুকে নজর কেড়েছেন জয়া আহসান

ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তাণ্ডব’। এ সিনেমায় এক সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘সায়রা আলি’ নামের সে চরিত্রের লুক নজর কেড়েছে ভক্তদের।

শুক্রবার (২০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘সায়রা আলি’ লুকে ফটোশুটের ৫টি ছবি প্রকাশ করেন জয়া। ক্যাপশনে লেখেন, রায়হান রাফীর ‘তাণ্ডব’র সায়রা আলি।

ছবিতে অভিনেত্রীকে ওয়েস্টার্ন লুকে দেখা যাচ্ছে। ওপেন জ্যাকেটের সঙ্গে আইডি কার্ড ঝোলানো সায়রা আলির সৌন্দর্য আর ফ্যাশন সেন্স প্রশংসা কুড়াচ্ছে সমালোচকদেরও।

সিনেমার পর্দায় নতুন রূপে ধরা দিয়ে চমক দিয়েছেন জয়া। চরিত্রের সঙ্গে মানানসই সাবলীল ও দুর্দান্ত অভিনয়ের কারণেও প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।

নেটিজেনদের বেশিরভাগই মন্তব্যের ঘরে লিখেছেন, বয়স শুধুই একটি সংখ্যা তার কাছে। এক ভক্ত লেখেন, ৫২ বছর বয়সে এমন লুক, অবিশ্বাস্য!’ আরেকজন লিখেছেন, ‘দিন দিন জয়ার বয়স কমছে, যেন ২৪ বছরের তরুণী।

একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে গেছে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফীর এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান।

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব। তার সঙ্গে পর্দায় দীর্ঘ ৯ বছর পর অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সঙ্গে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

তাণ্ডব’-এ আরও রয়েছেন আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, মিশা সওদাগরের মতো তারকারা। ক্যামিও চরিত্রে দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন সিয়াম আহমেদ ও আফরান নিশো।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের