ঢাকা-সিলেট মহাসড়ক ৮ ঘণ্টার যানজটে নাকাল যাত্রী-চালকরা

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশে কাঁচপুর থেকে আউখাব পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের কারণে ৮ ঘণ্টা ধরে ভুগতে হয়েছে যাত্রী ও চালকদের।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে যানজট শুরু হয়। বিকালে ৭-৮ কিলোমিটার রাস্তায় যানজট থাকলেও সন্ধ্যার দিকে তা ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এ সময় মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। রাত্র ৮টার দিকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। ৮ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

যাত্রী সিফাতুল মারুফ বলেন, দুপুর ১২টার দিকেই যানজটের সূত্রপাত হয়। তখন আমার বরপা থেকে কাঁচপুর আসতে সময় লেগেছিল দেড় ঘণ্টা। এখন রাত্র সাড়ে ৭টা বাজে, সেই জ্যামই দেখছি। জানি না এখন বাড়ি যেতে কয় ঘণ্টা লাগবে।

মহাসড়ক সংলগ্ন চায়ের দোকানি মশিউর বলেন, দুপুর ১২টা থেকেই দেখতেছি এই যানজট। রাত্র ৮টা বাজে এখনো শেষ হয়নি।মানুষ যে কি দুর্ভোগ পোহাইতাছে?

যাত্রী শাহীনা আক্তার বলেন, বিকেল ৬টায় যাত্রাবাড়ী থেকে বাসে চড়েছি। রাত্র ৮টা বাজে এখনো বরপা পার হতে পারিনি। দূরের পথ কখন যে পৌঁছাব চিন্তা লাগছে।

মিতালী পরিবহনের চালক মোজাম্মেল হক বলেন, ১১টায় সিলেট থেকে ছেড়ে সন্ধ্যা ৬টায় ঢাকা পৌঁছানোর কথা। এখন বাজে ৮টা। ২ ঘণ্টা ধরে জ্যামে আটকা আছি।

শিমরাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, রাস্তার অনেকাংশে কাজ চলছে। তার ওপর আবার অতিবৃষ্টির কারণে খানাখন্দে রাস্তার বেহাল অবস্থা। আবার আগে যাওয়ার জন্য নিয়ম ভেঙে চালকরা বিপরীত রুটে গাড়ি ঢুকিয়ে একাধিক লাইন করার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এদিকে আমাদের হাইওয়ে পুলিশের জনবল ও ঘাটতি রয়েছে। তাই সড়কে যানবাহনের দীর্ঘ সারি সামলাতে বেগ পেতে হচ্ছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের