ঢাকা থেকে ছেড়ে গেছে ১৪ ট্রেন, নেই শিডিউল বিপর্যয়

ঘড়ির কাঁটায় সকাল ঠিক ৯টা ৫ মিনিট। কমলাপুর রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো রংপুর এক্সপ্রেসে হুইসেল বেজে উঠলো। বাইরে দাঁড়িয়ে থাকা যাত্রীরা হুড়মুড় করে ট্রেনের বগিতে উঠতে শুরু করলেন। একেবারে নির্ধারিত সময় ৯টা ১০ মিনিটে গন্তব্যের উদ্দেশে স্টেশন ছেড়ে গেলো ট্রেনটি।

শুধু রংপুর এক্সপ্রেস নয়, প্রায় প্রতিটি ট্রেন কমলাপুর স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে৷ স্টেশনেও তেমন ভিড় নেই৷ ট্রেনে উঠতে চিরচারিত সেই হুড়োহুড়ি, ঠেলাঠেলিও নেই। পাশাপাশি ছাদে চড়ে ঝুঁকিপূর্ণ ভ্রমণের চিত্রও চোখে পড়েনি।

রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী সিরাজুল ইসলাম পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে যাচ্ছেন। তিনি বলেন, আমি ৯ বছর ঢাকায় চাকরি করছি। ঈদে সবসময় ট্রেনে যাতায়াত করি। আগে কখনো কমলাপুর স্টেশনে এত সুশৃঙ্খল পরিস্থিতি দেখিনি। পৌনে ৯টায় স্টেশনে এসেছি৷ এসেই প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ানো পেয়েছি। ব্যাগ-পত্র নিয়ে উঠে বসলাম। এখন দেখছি ট্রেন ছেড়ে দিচ্ছে। একেবারে জাস্ট টাইম। বাসায় যাওয়ার আগেই খুশিতে মন ভরে গেলো।

রেলওয়ে কর্মকর্তারা জানান, ঈদযাত্রার সপ্তম দিনে রোববার সকাল থেকে নির্ধারিত সময়ে সব ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। আন্তঃনগর ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় নেই। এমনকি কমিউটার ও লোকাল ট্রেনগুলোও যথাসময়ে ছেড়ে যাচ্ছে। শুধু কর্ণফুলী কমিউটার ট্রেনটি ১১ মিনিট দেরিতে ছেড়েছে আজ।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, গত কয়েকদিনের মতো আজও স্বস্তিতে যাত্রা করছে ঘরমুখো যাত্রীরা। সকাল ৯টা পর্যন্ত ঢাকা থেকে সারাদেশে গন্তব্যের উদ্দেশে ১৪টি ট্রেন ছেড়ে গেছে। সেগুলোর কোনোটাতেই শিডিউল বিপর্যয় ছিল না।

স্টেশন মাস্টারের দেওয়া তথ্যমতে, সকাল সাড়ে ৯টায় দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, পৌনে ১০টায় তিতাস কমিউটার, ১০টায় জামালপুর এক্সপ্রেস, সোয়া ১০টায় একতা এক্সপ্রেস এবং সাড়ে ১০টায় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাবে। সবগুলো ট্রেন এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রয়েছে। ফলে দেরি হওয়ার কোনো আশঙ্কা নেই।

সকাল থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো হলো- ধূমকেতু, পর্যটক, পারাবত, নীলসাগর, সোনার বাংলা, তিস্তা, মহানগর প্রভাতী, মিঠাপুকুর প্রভাতী, সুন্দরবন, মহুয়া, বুড়িমারী, কর্ণফুলী, রংপুর এক্সপ্রেস ও তিতাস কমিউটার।

আজ সকাল থেকে রাত ১২টা পর্যন্ত কমলাপুর থেকে মোট ৫১টি ট্রেন সারাদেশে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

  • Related Posts

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস বা ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টায় ‘দালিয়ান আন্তর্জাতিক…

    Continue reading
    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে ইসরায়েল-লেবাননের পঞ্চম দফার আলোচনা। মঙ্গলবার (২৩ জুন) আলোচনার মূল বিষয় হচ্ছে ‘পাইলট এলাকা’ তৈরি করা। এসব, পাইলট এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে…

    Continue reading

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১০

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১০

    ৩৯-এ পা মেসির: ফুটবলের ইতিহাস পূর্ণ করা যেন এক মহাকাব্য

    ৩৯-এ পা মেসির: ফুটবলের ইতিহাস পূর্ণ করা যেন এক মহাকাব্য

    বিশ্বকাপ ফুটবল রোনালদোর জোড়া গোল, উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করলো পর্তুগাল

    বিশ্বকাপ ফুটবল রোনালদোর জোড়া গোল, উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করলো পর্তুগাল

    ‘দিদি নাম্বার ওয়ান’ এখন স্বস্তিকা, বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি

    ‘দিদি নাম্বার ওয়ান’ এখন স্বস্তিকা, বাদ পড়ে যা বললেন রচনা ব্যানার্জি

    প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে মালদ্বীপে বিশেষ আলোচনা

    প্রবাসীদের নিরাপদ রেমিট্যান্স সেবা দিতে মালদ্বীপে বিশেষ আলোচনা

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী