ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, ফেনীতে গ্রেফতার ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ডাকাত দলের ৫ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে মহাসড়কে ঢাকামুখী লেনের ফাজিলপুর এলাকার নজির আহাম্মদ ব্রিকস ফিল্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার আবুল খায়েরের ছেলে জামান (৪২), রবিউল হকের ছেলে সুলাইমান (৩৮), বদিউজ্জামানের ছেলে লোকমান হোসেন (৩০), শাহজাহানের ছেলে নাহিদ (২৫) ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চররসিত গ্রামের মোশারফ হোসেনের ছেলে ইলিয়াস (২৬)।

পুলিশ এ সময় আটককৃতদের ব্যবহৃত প্রাইভেটকারের পেছনের অংশ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ২টি স্টিলের পাইপ, ১টি চাকু, ১টি ছুরি এবং ২টি লোহা কাটার হ্যাকসো ব্লেড উদ্ধার করে।

সোমবার বিকালে ফেনীর মহিপাল হাইওয়ে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে হাইওয়ে পুলিশের কুমিল্লার রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম এসব তথ্য জানান। 

পুলিশ সুপার বলেন, রোববার দিবাগত রাতে হাইওয়ের ফেনীর অংশে নিয়মিত টহল দিচ্ছিল ফাজিলপুর থানার ওসি জাকারিয়াসহ পুলিশ সদস্যরা। রাত দেড়টার দিকে ফাজিলপুর নজির আহাম্মদ ব্রিকফিল্ডের সামনে ঢাকামুখি লেনে একটি প্রাইভেটকারের যাত্রীদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের ব্যবহৃত প্রাইভেটকারের ব্যাক কাভার থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম পাওয়া যায়। 

তিনি জানান, আটককৃতদের সিডিএমএস তথ্য যাচাই করে দেখা যায়, আসামি ইলিয়াসের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম ও চট্টগ্রামের মিরসরাই থানায় পৃথক ডাকাতি মামলা, হোসেনুজ্জামানের নামে নোয়াখালীর সুধারাম থানায় একটি ডাকাতি মামলা, সীতাকুণ্ড থানায় একটি ছুরি ও একটি অস্ত্র মামলা রয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি