ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার বন্ধু ড. ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে লেখেন, বাংলাদেশের সংস্কারের জন্য আপনার দৃঢ় প্রচেষ্টাকে আমি গভীর আগ্রহ ও প্রশংসার সাথে অনুসরণ করেছি।

আনোয়ার ইব্রাহিম তার শুভেচ্ছা বার্তায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা “চিত্ত যেথা ভয়শূন্য” থেকে দুটি চরণ উদ্ধৃত করে বাংলাদেশের মানুষের সাহস ও সংকল্পের প্রশংসা করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আপনার নেতৃত্বে, বাংলাদেশ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার প্রকৃত সুযোগ পেয়েছে। গণতন্ত্রকে শক্তিশালী করা, মানবাধিকার সমুন্নত রাখা এবং একটি সমৃদ্ধ জাতি গঠনের জন্য আপনার প্রচেষ্টায় মালয়েশিয়া সম্পূর্ণরূপে সমর্থন করে। এই মহৎ প্রচেষ্টায় আমরা দৃঢ় বন্ধু এবং অংশীদার হিসেবে থাকব।

আনোয়ার ইব্রাহিম ড. ইউনূসের দৃঢ় নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তার প্রতি মালয়েশিয়ার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

জুলাই মাসে আপনার মালয়েশিয়া সফরের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, যা আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করার এবং আমাদের জাতিগুলোর পারস্পরিক সমৃদ্ধির জন্য সহযোগিতা করার সুযোগ করে দেবে।

  • Related Posts

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ক্ষমতা গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে আজ রোববার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সরকারি সফরে যাচ্ছেন তিনি। কুয়ালালামপুর সফর শেষ করে…

    Continue reading
    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প

    হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান কোনো টোল বা শুল্ক আদায় করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই কৌশলগত জলপথে যদি…

    Continue reading

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প

    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প

    ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১৮

    ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১৮

    আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

    আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

    প্রথম দিনেই বাজিমাত করেছে ‘ককটেল ২’, ভাঙল পুরোনো রেকর্ড

    প্রথম দিনেই বাজিমাত করেছে ‘ককটেল ২’, ভাঙল পুরোনো রেকর্ড

    মালদ্বীপে বিশেষ অভিযানে ১২ প্রবাসী আটক

    মালদ্বীপে বিশেষ অভিযানে ১২ প্রবাসী আটক

    আওয়ামী লীগ পলিটিক্যাল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগ পলিটিক্যাল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

    পরিস্থিতি আরও খারাপ হয়েছে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ওবামা

    পরিস্থিতি আরও খারাপ হয়েছে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ওবামা

    নারী-শিশুসহ ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধার মুখে ফেরত নিলো বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত

    নারী-শিশুসহ ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধার মুখে ফেরত নিলো বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত