ডেমোক্রেটিক দল থেকে মনোনয়ন নিশ্চিত করলেন কমলা হ্যারিস

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদের মনোনয়ন নিশ্চিত করেছেন। সোমবার (৫ আগস্ট) শেষ হওয়া অনলাইন রোল কলে ডেমোক্র্যাটিক পার্টির ৯৯ শতাংশ প্রতিনিধির সমর্থন পান।

এর মাধ্যমে নভেম্বরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের টিকিটে নেতৃত্ব দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নারী হলেন তিনি। তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৫৯ বছর বয়সে আমেরিকার ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন।

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে মাঠে নামছেন কমলা হ্যারিস। তবে কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বি হতে পারতেন না, যদি না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মাঝপথেই নিজের প্রতিদ্বন্দ্বিতা পদ ছেড়ে দিতেন। তিনিই কমলা হ্যারিসকে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী করার পরামর্শ দেন।

শেষ পর্যন্ত সোমবার রাতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন প্রতিনিধিদের দ্বারা পাঁচ দিনের অনলাইন ভোটিং শেষে আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করা হয়। ১৯ আগস্ট শিকাগোতে  শুরু হবে।

শুক্রবার (২ আগস্ট) ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান জেইম হ্যারিসন বলেছিলেন, কমলা হ্যারিসকে দলের মনোনীত প্রার্থী হওয়ার জন্য পর্যাপ্ত ডেমোক্র্যাটিক প্রতিনিধির ভোট পেতে হবে। আর সোমবার কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হলো।

চূড়ান্ত মনোনয়ন পাওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী হতে পেরে আমি সম্মানিত। আনুষ্ঠানিকভাবে আগামী সপ্তাহে মনোনয়ন গ্রহন করবো।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি