ডাচদের হোয়াইটওয়াশের লক্ষ্যে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

টানা দুই দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত হয়ে গেছে আগেই। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ৮ উইকেটে, দ্বিতীয়টিতে জয় পেয়েছে ৯ উইকেটের।

আজ বুধবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এটি জিতলেই নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করতে পারবে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচ দিয়েই এশিয়া কাপের প্রস্তুতি শেষ করবে বাংলাদেশ। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া মহাদেশীয় প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে গ্রুপ-বি তে হংকং, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। টুর্নামেন্টের পরের ধাপে যেতে হলে সেরা দুইয়ে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করতে হবে টাইগারদের।

আজকের ম্যাচে জয় পেলে ৯ মাস পর টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে কোনো দলকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে বাংলাদেশ। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই ঘরের মাঠে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল লাল-সবুজ বাহিনী।

তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাইফ হাসান, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের