‘ট্র্যাজেডি কুইন’ মিনা কুমারী হচ্ছেন কিয়ারা

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মিনা কুমারী। তাকে বলা হয় হিন্দি সিনেমার ট্রাজেডি কুইন। তার জীবনভিত্তিক ছবি তৈরির ঘোষণার পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। এই অভিনেত্রীর জীবনকাহিনি বড়পর্দায় তুলে ধরার উদ্যোগ নিয়েছেন সিদ্ধার্থ পি. মালহোত্রা।

তিনি সারেগামা ও আমরোহি পরিবারের সঙ্গে যৌথভাবে এই প্রকল্পের স্বত্ব কিনেছেন। বিশাল পরিসরে নির্মিতব্য এই বায়োপিক ঘিরে ইতোমধ্যে বলিউডে আলোড়ন শুরু হয়েছে।

গোপন সূত্রে জানা গেছে, এই চলচ্চিত্রে মিনা কুমারীর ভূমিকায় অভিনয়ের জন্য কিয়ারা আদভানিকে প্রস্তাব দেওয়া হয়েছে। ছবির নির্মাতারা মনে করছেন, এই চরিত্রে কিয়ারাই উপযুক্ত। তার মধ্যে রয়েছে আবেগ প্রকাশের ক্ষমতা এবং অভিনয়ের পারদর্শিতাও।

জানা গেছে, কিয়ারা ছবির চিত্রনাট্য শুনেছেন এবং পছন্দ করেছেন। তবে এখনও চূড়ান্ত সম্মতি দেননি।

যদি কিয়ারা এই ছবিতে সই করেন, তবে এটি হতে পারে মাতৃত্বকালীন বিরতির পর তার প্রথম কাজ। ফলে কিয়ারার ভক্তদের জন্য এটি হবে একটি বহুপ্রতীক্ষিত প্রত্যাবর্তন। একই সঙ্গে মিনা কুমারীর মতো আবেগময় চরিত্রে অভিনয় তার ক্যারিয়ারের অন্যতম সবচেয়ে চ্যালেঞ্জিং ও তৃপ্তিদায়ক কাজ হতে পারে।

‘ওয়ার ২’ ও ‘টক্সিক’-এর মতো বড় প্রজেক্টের পর মিনা কুমারীর বায়োপিকে তার নাম জড়ানো নিঃসন্দেহে প্রমাণ করে কিয়ারা তার অভিনয় পরিসরকে বহু মাত্রায় বিস্তৃত করছেন। এমন বৈচিত্র্যময় সিনেমা বেছে নেওয়ার মাধ্যমে কিয়ারা নিজেকে প্রতিষ্ঠিত করছেন বলিউডের প্রতিশ্রুতিশীল অভিনেত্রীদের অন্যতম হিসেবে।

এখন প্রশ্ন উঠেছে, মিনা কুমারীর প্রাক্তন স্বামী, কিংবদন্তি পরিচালক কামাল আমরোহির চরিত্রে কে অভিনয় করবেন? কারণ এই চরিত্র এবং তার সঙ্গে মিনা কুমারীর সম্পর্ক ছিল চরম আবেগপূর্ণ এবং জটিল। কিয়ারা যেই হোন, এই চরিত্রের সঙ্গে তার রসায়ন নির্ধারণ করবে ছবির মূল আবহ।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের