ট্রাম্প ভুল তথ্যের জগতে বাস করছেন: জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রভাবিত ‘ভুল তথ্যের জগতে বাস করছেন’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি ইউক্রেনীয় প্রেসিডেনেটর জনপ্রিয়তা ৪ শতাংশে নেমে এসেছে বলে দাবি করেন ট্রাম্প। এরপরই মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে এমন মন্তব্য করলেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমার জনপ্রিয়তা এখনো অনেক বেশি। তাই এখন কেউ আমাকে সরাতে চাইলে তা কার্যকর হবে না। সাম্প্রতিক জরিপের উদ্ধৃতি দিয়ে জেলেনস্কি বলেন, নেতা হিসেবে ইউক্রেনের প্রায় ৫৮ শতাংশ মানুষ তাঁর ওপর আস্থা রাখেন।

রাশিয়া ‘প্রচুর অপতথ্য ছড়াচ্ছে’ অভিযোগ করে জেলেনস্কি বলেন, নেতা হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই বলছি, তিনি এই অপতথ্যের জগতে বাস করছেন।

জেলেনস্কি আরও জানান, তিনি মার্কিন দূত কিথ কেলোগের সঙ্গে ফ্রন্ট লাইনে যেতে প্রস্তুত, যাতে কেলোগে নিজ চোখে দেখতে পারেন যুদ্ধক্ষেত্রে কী ঘটছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যদি কেউ বাস্তবতা দেখতে চায়, তাহলে আমি দেখাতে প্রস্তুত।

তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলে আসছে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে পশ্চিমা দেশগুলোর সামরিক ও অর্থনৈতিক সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকা কঠিন হবে।

  • Related Posts

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    বাংলাদেশের পিচে টি-টোয়েন্টিতে ১৮৩ রানের লক্ষ্য একেবারে ছোট নয়। তবে এই বাংলাদেশ সাহসী ক্রিকেটে অনেকটাই অভ্যস্ততা দেখাচ্ছে। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও জয়ে শুরু করেছে টাইগাররা। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে…

    Continue reading
    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    শারীরিক সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ভরসা রাখছেন প্লাস্টিক সার্জারির ওপর। বিশেষ করে বিনোদন অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি চোখে পড়ে। এ নিয়ে গুঞ্জন রয়েছে দেশের বেশ কয়েকজন অভিনেত্রীকে ঘিরেও।…

    Continue reading

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী