ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিত, ইউক্রেন যুদ্ধ নিয়ে অচলাবস্থা

মধ্যপ্রাচ্যে ইসরায়েলে ফিলিস্তিন যুদ্ধবিরতির পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা থাকলেও তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘অর্থহীন বৈঠক’ চান না। এ মন্তব্যের পর তার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, অদূর ভবিষ্যতে ট্রাম্প-পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ফলে দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে নির্ধারিত শীর্ষ বৈঠকটি বাতিল করা হয়েছে।

বৈঠক স্থগিতের মূল কারণ হিসেবে বলা হয়েছে, রাশিয়ার বর্তমান যুদ্ধরেখায় যুদ্ধবিরতি মানতে অস্বীকৃতি জানানো। ট্রাম্প ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের সমর্থিত প্রস্তাবের পক্ষে মত দেন। এই প্রস্তাবে যুদ্ধ থামিয়ে বর্তমান ফ্রন্টলাইনেই সংঘাত ‘স্থির’ করার কথা বলা হয়। তবে মস্কো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ক্রেমলিন জানিয়েছে, তারা দোনবাস অঞ্চলে পূর্ণ রুশ সার্বভৌমত্ব স্বীকৃতি এবং ইউক্রেনীয় সেনা প্রত্যাহার চায়। তবে মস্কোর এমন বক্তব্য একেবারেই অগ্রহণযোগ্য বলে জানিয়েছে কিয়েভ ও তার মিত্রর।

ইউরোপীয় নেতারা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক যৌথ বিবৃতিতে বলেন, যুদ্ধ শেষের আলোচনার সূচনা হতে হবে বর্তমান ফ্রন্টলাইনকে ভিত্তি করে। তারা রাশিয়াকে “শান্তির প্রতি অনাগ্রহী” বলেও অভিযুক্ত করেন।

সূত্র মতে, ট্রাম্প ও জেলেনস্কির সাম্প্রতিক বৈঠক বেশ উত্তপ্ত অবস্থায় শেষ হয়। ইউক্রেনকে দোনেতস্ক ও লুহানস্কের কিছু অংশ ছেড়ে দিতে চাপ দেন ট্রাম্প। কিন্তু জেলেনস্কি বলেন, ইউক্রেন তার দখলে থাকা কোনো অঞ্চল ছাড়বে না।

এদিকে, যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে যা রাশিয়াকে পুনরায় আলোচনায় ফিরতে উদ্বুদ্ধ করেছে বলে ধারণা করা হচ্ছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর