ট্রাম্পের হুমকি মোকাবিলায় ওপেকের সহায়তা চেয়েছেন মাদুরো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হুমকি’ মোকাবিলায় ওপেকের সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রোববার (৩০ নভেম্বর) ওপেকভুক্ত দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদ দখল করতে চাইছে।

মাদুরো বলেছেন, এই পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যকে ঝুঁকির মধ্যে ফেলছে। মার্কিন এ পদক্ষেপ উৎপাদনকারী থেকে ভোক্তা উভয় দেশের জন্যই হুমকি তৈরি করছে। ওপেক ও ওপেক–প্লাস দেশগুলোর কাছে ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক হুমকি ও আগ্রাসনের বিষয়েও আনুষ্ঠানিক অভিযোগ করেছে মাদুরো

বিশ্বের সর্ববৃহৎ তেল ভাণ্ডার থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার তেল রপ্তানি হ্রাস পেয়েছে। ২০২৩ সালে মাত্র ৪ দশমিক ০৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেল রপ্তানি করেছে ভেনেজুয়েলা।

মাদুরোর চিঠি পাঠানোর একদিন আগে ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে দাবি করেন। ট্রাম্পের এ ঘোষণাকে ‘ঔপনিবেশিক হুমকি’ হিসেবে উল্লেখ করেছে ভেনেজুয়েলা। কারাকাসের অভিযোগ, ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্য তাদের তেল-গ্যাস সম্পদ লুট করা।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডসহ যুদ্ধজাহাজ, হাজারো সেনা এবং এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করেছে। মাদকবিরোধী অভিযানে নামে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় থাকা জাহাজে ২০ টির বেশি হামলা চালিয়েছে।

মার্কিন বাহিনীর এসব হামলায় অন্তত ৮৩ জন নিহত হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এসবকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে নিন্দা জানিয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর