ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রাথমিক বৈঠক সেরেছেন তিনি। রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে তাদের মধ্যে বৈঠক হয়েছে। তারা যেখানে বৈঠক করেছেন সেখানে রাজপরিবারের সদস্যদের ছবি টাঙানো ছিল। খবর বিবিসির।

এই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। মঙ্গলবার সৌদি আরবে পা রাখার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদে প্রথম বড় আন্তর্জাতিক সফরের সূচনা করেন ট্রাম্প। সৌদির বিমান বাহিনীর এফ-১৫ জেট বিমানগুলো ট্রাম্পকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানের পেছনে থেকে নিরাপত্তা ও সম্মান প্রদর্শন করেছে।

রিয়াদের বিমানবন্দরে বেগুনি কার্পেট বিছিয়ে তাকে সম্মান জানানো হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে স্বাগত জানান।

মার্কিন প্রেসিডেন্ট আজ (মঙ্গলবার) এবং আগামীকাল (বুধবার) কিছু অংশ সৌদি আরবের রাজধানী রিয়াদে কাটাবেন। তারপর উপসাগরীয় অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ মিত্র – কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে সফরে যাবেন।

এদিকে ট্রাম্পের এই সফরের আগে ইসরায়েলের প্রায় সাড়ে পাঁচ শতাধিক সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার পক্ষ থেকে একটি গ্রুপ তাকে চিঠি পাঠিয়েছেন। সেখানে তারা তার কাছে আহ্বান জানিয়েছেন, তিনি যেন তার এই সফরের মাধ্যমে হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্তি এবং গাজায় যুদ্ধ বন্ধ করেন।

নিরপরাধ লোকজনের দুর্দশা এবং হত্যাকাণ্ড বন্ধ, হামাস-মুক্ত গাজা উপত্যকা এবং ইসরায়েলকে অন্তর্ভুক্ত করে একটি আঞ্চলিক নিরাপত্তা জোটের পথ প্রশস্ত করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ওই সাবেক কমান্ডাররা।

সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের ওই গ্রুপের পক্ষ থেকে ট্রাম্পকে উদ্দেশ করে বলা হয়েছে, বেশিরভাগ ইসরায়েলি নাগরিকের দৃষ্টিভঙ্গিই আমরা আপনার কাছে উপস্থাপন করছি।

চিঠিতে আরও বলা হয়েছে যে, গাজার যুদ্ধ আর ইসরায়েলের জাতীয় লক্ষ্য পূরণ করছে না এবং বেশিরভাগ ইসরায়েলিদের মতে, ৭ অক্টোবরের পর হামাসের বর্বরতার অবসান করার জন্য ইসরায়েলের ‘ন্যায্য উদ্দেশ্য’ ‘অনেক আগেই অর্জিত হয়েছে’।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প