ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে গত মঙ্গলবার রাজপথে নামেন হাজারো শ্রমিক ও শিক্ষার্থী। দেশটির বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশের মাধ্যমে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

ওয়াশিংটন ডিসিসহ নর্থ ক্যারোলাইনার অ্যাশভিলের মতো ছোট শহরগুলোতেও শত শত বিক্ষোভকারী সমবেত হন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা ‘নো আইস, নো কেকেকে , নো ফ্যাসিস্ট ইউএসএ’ স্লোগান দিচ্ছেন।

ট্রাম্প প্রশাসনের দাবি, অবৈধ অভিবাসীদের দেশছাড়া করার পক্ষে জনগণের ম্যান্ডেট রয়েছে তাদের কাছে। তবে সাম্প্রতিক জনমত জরিপ বলছে, অধিকাংশ মার্কিন নাগরিকই অভিবাসন ও শুল্ক বিভাগ (আইস) এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থার বলপ্রয়োগের বিষয়টি পছন্দ করছেন না।

ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ‘ঘৃণা নয়, ভয় নয়,অভিবাসীদের স্বাগত’ স্লোগান দেন। অন্যদিকে নিউ মেক্সিকোর সান্তা ফে-তে স্কুল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাজ্য আইনসভার সামনে ‘আইস-এর সন্ত্রাস বন্ধ করো’ দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দেয়।

বামপন্থি সংগঠন ‘ইনডিভিজিবল’ ও ‘৫০৫০১’-এর পাশাপাশি বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের সংগঠনগুলো এই বিক্ষোভের ডাক দেয়। মূলত টেক্সাসের এল পাসোর মতো অভিবাসী আটক কেন্দ্রগুলোর বিরোধিতা করছে তারা। সরকারি তথ্য অনুযায়ী, ওই কেন্দ্রে গত ছয় সপ্তাহে তিনজনের মৃত্যু হয়েছে।

বিক্ষোভের এই ঢেউ দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর সান ফ্রান্সিসকো এবং সিয়াটলের দিকেও ছড়িয়ে পড়ছে, যেখানে বিকেল ও সন্ধ্যায় বড় সমাবেশের পরিকল্পনা করা হয়েছে।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি