টেক্সাসে ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু

টেক্সাসের মধ্যাঞ্চলের একজন কাউন্টি কর্মকর্তা শুক্রবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, সান আন্তোনিও শহরের বাইরে আকস্মিক বন্যায় ২৪ জনের মৃত্যু হয়েছে। কের কাউন্টির শেরিফ ল্যারি লেথিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, এই মুহূর্তে আমি যা নিশ্চিত করতে পারি তা হচ্ছে, আমরা প্রায় ২৪ জনের মৃত্যুর খবর পেয়েছি।

ল্যারি লেথিয়া বলেছেন, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই বন্যা পরিস্থিতিকে মারাত্নক বিপর্যয় বলে উল্লেখ করেছেন।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্প মিস্টিক নামের একটি সামার ক্যাম্পের প্রায় ২৩ থেকে ২৫ জন মেয়ে এখনো নিখোঁজ রয়েছে।

টেক্সাস পার্ক রেঞ্জার্স এর আগে জানিয়েছিল যে, তারা নদীর ধারের সামার ক্যাম্পে পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং সেখানে আটকা পড়া কিছু শিশুকে উদ্ধার শুরু করেছেন। কিন্তু এখনো অনেক মেয়েই নিখোঁজ রয়েছে।

টেক্সাসের মেজর জেনারেল থমাস সুয়েলজারের কাছ থেকে উদ্ধার অভিযান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, উদ্ধারকারী সাঁতারুদের সাথে পাঁচটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের