টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন রশিদ খান

আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজে স্বাগতিকদের বিপক্ষে সোমবারের ম্যাচে ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে নতুন এক রেকর্ড গড়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। এই তিন উইকেট তুলে নেয়ার পর এখন রশিদ খান হয়ে গেলেন এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। পেছনে ফেলে দিলেন নিউজিল্যান্ডের টিম সাউদিকে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার আরব আমিরাতকে ৩৮ রানের ব্যবধানে পরাজিত করে আফগানিস্তান। আফগানদের করা ১৮৮ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৫০ রানে থেমে যায় আরব আমিরাত। স্বাগতিক ব্যাটার মোহাম্মদ ওয়াসিম ৬৭ এবং রাহুল চোপড়া অপরাজিত ৫২ রান করেও দলকে জেতাতে পারলেন না।

রশিদ খান ও শরাফুদ্দিন আশরাফ – দু’জনই নেন ৩টি করে উইকেট। ইথান ডি’সৌজা, আসিফ খান ও ধ্রুভ পারাসারকে আউট করেই টি-টোয়েন্টি ইতিহাসে বোলারদের তালিকায় সর্বোচ্চ চূড়ায় নাম তুলে ফেললেন তিনি। তার নামের পাশে এখন শোভা পাচ্ছে মোট ১৬৫টি উইকেট। মাত্র ৯৮ ম্যাচ খেলেই এই উচ্চতায় পৌঁছান তিনি।

১৬৪ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন টিম সাউদি। তিনি খেলেছেন ১২৬ ম্যাচ। নিউজিল্যান্ডের আরেক বোলার ইস সোধি রয়েছেন তিন নম্বর স্থানে। তিনি খেলেন ১২৬ ম্যাচ। উইকেট নিয়েছেন ১৫০টি। বাংলাদেশের সাকিব আল হাসান ১২৯ ম্যাচ খেলে নিয়েছেন ১৪৯ উইকেট। ১১৩ ম্যাচ খেলে ১৪২ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষে রশিদ খান বলেন, ‘আমি শুধু আমার দেশকে গর্বিত করতে চেয়েছি। এই রেকর্ড সবসময়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমি আমার সতীর্থদের ধন্যবাদ জানাই যারা আমাকে এই যাত্রায় সাহায্য করেছে।’

টি-টোয়েন্টি ক্রিকেটে অন্তত ১০০ উইকেট শিকারী বোলার

খেলোয়াড়ম্যাচওভাররানউইকেটসেরাগড়ইকরেট
রশিদ খান (আফগানিস্তান)৯৮৩৭৩.২২২৬৯১৬৫৫/৩১৩.৭৫৬.০৭
টিম সাউদি (নিউজিল্যান্ড)১২৬৪৫৮.৫৩৬৭১১৬৪৫/১৮২২.৩৮৮.০০
ইস সোধি (নিউজিল্যান্ড)১২৬৪২৪.৫৩৩৭৯১৫০৪/১২২২.৫২৭.৯৫
সাকিব আল হাসান (বাংলাদেশ)১২৯৪৫৭.৩৩১১৭১৪৯৫/২০২০.৯১৬.৮১
মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)১১৩৪০৫.০২৯৬০১৪২৬/১০২০.৮৪৭.৩০
আদিল রশিদ (ইংল্যান্ড)১২৭৪৪৫.২৩৩০১১৩৫৪/২২৪.৪৫৭.৪১
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)৭৯২৮৯.০২০১৯১৩১৪/৯১৫.৪১৬.৯৮
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)১০৩৩৭৩.৫২৭৪৫১৩০৫/১৯২১.১১৭.৩৪
মার্ক অ্যাডেয়ার (আয়ারল্যান্ড)৮৯৩২০.২২৪৮৯১২৮৪/১৩১৯.৪৪৭.৭৭
এহসান খান (হংকং)৯৪৩৩৩.৫২০৯০১২৭৪/৫১৬.৪৫৬.২৬
মিচেল সান্তনার (নিউজিল্যান্ড)১১৪৩৯৬.০২৭৯৯১২৪৪/১১২২.৫৭৭.০৬
হারিস রউফ (পাকিস্তান)৮৮৩১৩.৩২৬০৪১২৪৪/১৮২১.০০৮.৩০
রিজওয়ান বাট (বাহরাইন)৭৬২৭৩.৪১৮৬০১২২৬/৯১৫.২৪৬.৭৯
শেম এনগোচে (কেনিয়া)১০৪৩৪৬.৪২০৪২১২০৪/১৪১৭.০১৫.৮৯
হেনরি সেনিয়োন্দো (উগান্ডা)৯০৩০০.৪১৫৮৮১১৮৫/৮১৩.৪৫৫.২৮
সন্দিপ লামিচানে (নেপাল)৬২২৩৫.৫১৪৪৪১১৭৫/৯১২.৩৪৬.১২
শাদাব খান (পাকিস্তান)১১২৩৭০.১২৭৩০১১২৪/৮২৪.৩৭৭.৩৭
বিলাল খান (ওমান)৭৯২৮৩.০১৯১৯১১০৪/১৯১৭.৪৪৬.৭৮
ক্রিস জর্ডান (ইংল্যান্ড)৯৫৩২৫.৩২৮৪৭১০৮৪/৬২৬.৩৬৮.৭৪
লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)৮৪২৯৯.৫২২২৫১০৭৫/৬২০.৭৯৭.৪২
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)৮২২৯৭.৪২৩৩৬১০৬৪/২২২২.০৩৭.৮৪
করণ খাত্রি ছেত্রি (নেপাল)৮১২৬৫.১২০৭৫১০৩৫/২১২০.১৪৭.৮২
  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!