টানা ৩ ঘণ্টা বন্ধ মহাখালী সড়ক ও রেলপথ, তীব্র ভোগান্তি

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে রেললাইন ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে মহাখালী রেল ক্রসিং অবরোধ করে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।

এদিকে ফ্লাইওভার ব্যবহার করে কিছু যানবাহন চলাচল করলেও ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী অধিকাংশ মানুষ। এর আগে বিকেল পৌনে ৩টায় কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী রেলক্রসিংয়ে এসে সড়কপথ ও রেলপথ অবরোধ করে দেন তারা।

সরেজমিন দেখা গেছে, আন্দোলকারীরা মহাখালী রেলক্রসিংয়ের ওপর অবস্থান নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় তাদের মধ্যবর্তী স্থানে রেখে চারদিকে পুলিশ সদস্যদের ঘিরে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।

এতে সাধারণ মানুষকে হেঁটে আন্দোলনরত স্থান পাড়ি দিতে দেখা গেছে। একই সঙ্গে শ্যামলী, ফার্মগেটের দিক থেকে আসা গাড়ি মহাখালী রেলক্রসিংয়ের আগ থেকে ইউটার্ন নিতে দেখা গেছে। ফলে সাধারণ মানুষ দীর্ঘ পথ হেঁটে এসে উঠছেন গাড়িতে। এছাড়া উত্তরাগামী গণপরিবহনগুলোকে ফ্লাইওভার ব্যবহার করতে দেখা যায়।

মহাখালী চেয়ারম্যানবাড়ি থেকে হেঁটে রেলগেটে এসেছেন বেসরকারি চাকরিজীবী শাহাদাত হোসেন। তিনি বলেন, প্রতিদিন এত এত আন্দোলনে আমরা অতিষ্ঠ। প্রতিটা দিন এই আন্দোলনের কারণে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায়ই কেটে যাচ্ছে। এভাবে কি কোনো দেশ চলতে পারে?

অন্য এক পথচারী হান্নান শেখ বলেন, মানুষের একটা যৌক্তিক দাবি থাকে, সেটার কারণে আন্দোলন হলে ঠিক আছে। কিন্তু এটা আবার কেমন দাবি তাদের? মন চাইলেই যে কোনো বিষয়ে দাবি জানালাম আর রাস্তায় বসে পড়লাম? এমন হলে আমরা সাধারণ মানুষ কোথায় যাবো?

রেলগেট সংলগ্ন মিজান নামের এক দোকানদার বলেন, সাড়ে ৩টার পর থেকে আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে দিয়েছে। কোনো গাড়ি যেতে দিচ্ছে না। অধিকাংশ মানুষ গাড়ি থেকে নেমে হেঁটেই যাতায়াত করছে।

এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটির অংশ হিসেবে এবার মহাখালীর রেললাইন অবরোধ কর্মসূচি ঘিরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার প্লাটুন বিজিবি মোতায়েন।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি