টানা ১৩ জয়ে বায়ার্ন মিউনিখের রেকর্ড

বুন্দেসলিগায় দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। সেই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৩তম জয় তুলে নিয়ে ক্লাব রেকর্ড গড়েছে তারা।

শনিবার ১০ জনের বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের অপরাজিত ধারা বজায় রাখেন জশুয়া কিমিখ-রাফায়েল গুয়েরেইরোরা।

এই জয়ের মাধ্যমে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখ ছুঁয়ে ফেলেছে এসি মিলানের রেকর্ড। ইতালিয়ান ক্লাবটি ১৯৯২-৯৩ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৩ জয় দিয়ে মৌসুম শুরু করেছিল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো বায়ার্ন। মাত্র ৫৬ সেকেন্ডে নিকোলাস জ্যাকসনের পাসে লুইস দিয়াজ গোলের সামনে সুযোগ পেলেও ১০ গজ দূর থেকে লক্ষ্যভ্রষ্ট হন কলম্বিয়ান ফরোয়ার্ড।

গ্লাডবাখের বিপর্যয় শুরু হয় ১৯তম মিনিটে, যখন দিয়াজের ওপর বিপজ্জনক ট্যাকলের জন্য জেন্স ক্যাস্ট্রো লাল কার্ড দেখেন। রেফারি শাসা স্টেগেম্যান ভিএআরের পর সিদ্ধান্তটি নিশ্চিত করেন।

প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে ঝড় তোলে বায়ার্ন। ৬৪তম মিনিটে ইয়ানিক এঙ্গেলহার্টের ব্লক থেকে ফেরত বলটি বাঁ-পায়ে জালে জড়ান জশুয়া কিমিখ। মাত্র পাঁচ মিনিট পর মাইকেল ওলিসের ক্রস থেকে সহজ ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল গুয়েরেইরো।

৭৫ মিনিটে পেনাল্টি পেয়ে ম্যাচে ফিরতে পারতো গ্লাডবাখ, কিন্তু কেভিন স্টোগারের শট পোস্টে লেগে ফিরে আসে। শেষ দিকে (৮০ মিনিটে) বদলি খেলোয়াড় লেনার্ট কার্ল বাঁকানো শটে গোল করে ৩-০ ব্যবধান নিশ্চিত করেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর