টাঙ্গাইলে ১৩ কিলোমিটারে যানবাহনের ধীরগতি

যমুনা সেতুর ওপর দুর্ঘটনা, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের ১৩ কিলোমিটার অংশে থেমে থেমে যানজট ও ধীরগতি সৃষ্টি হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ৩টা থেকে মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতুপূর্ব পর্যন্ত ধীরগতি রয়েছে। এতে এ সড়ক দিয়ে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়েছেন।

এদিকে অতিরিক্ত গাড়ির চাপ সামাল দিতে মধ্যরাতে ও সকালে যমুনা সেতুর ঢাকাগামী লেন বন্ধ করে দিয়ে একযোগে ১৮টি বুথে টোল আদায় করে উত্তরগামী যানবাহন পারাপার করছে সেতু কর্তৃপক্ষ।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে সেতুর ওপর তিনটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। অন্যদিকে দুইটি গাড়ি বিকল হয়ে পড়ে। পরে এসব গাড়ি সরিয়ে নিতে কিছুটা সময় লাগায় ধীরগতির সৃষ্টি হয়। যানজট নিরসনে রাতে ও সকালে দুই দফায় ঢাকাগামী যানবাহনগুলো সিরাজগঞ্জ প্রান্তে আটকে দিয়ে উভয় প্রান্তের ১৮টি বুথ দিয়ে টোল আদায় করা হয়।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, সেতুর ওপর দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিতে সময় লাগায় মহাসড়কে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হয়ে যাবে।

এ ব্যাপারে যমুনা সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ রুবেল বলেন, রাত থেকে সকাল পর্যন্ত সেতুর টোল আদায় ১২ বার বন্ধ ছিল। এতে মহাসড়কে থেমে থেমে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে