জ্ঞান ফিরেছে, কথা বলেছেন তামিম

তামিম ইকবালের অবস্থা সংকটাপন্নই ছিল। যে অবস্থায় চলে গিয়েছিল, সেখান থেকে ফেরার সম্ভাবনা ছিল খুবই কম। এখনো শঙ্কামুক্ত নন জাতীয় দলের সাবেক ওপেনার।

তবে স্বস্তির খবর হলো, তামিম ইকবালের জ্ঞান ফিরেছে, কথাও বলেছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু নিশ্চিত করেন এ খবর। তিনি আরও জানিয়েছেন, জ্ঞান ফেরার পর তামিম মায়ের সঙ্গে কথা বলেছেন।

এদিকে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন (সাবেক জাতীয় ক্রিকেটার) তামিমের খুব কাছাকাছি আছেন। তার নিজেরও কয়েক বছর আগে হার্ট অ্যাটাকের পর রিং পরানো হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এ ধরনের অসুস্থতার সঙ্গে পরিচিত তিনি।

সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছে, তামিমের যে অবস্থা হয়েছিল, সেখান থেকে ফেরার সম্ভাবনা থাকে খুব কম। আল্লাহর অশেষ রহমত এবং ভক্ত-সমর্থকদের দোয়ায় তামিম সেই জায়গা থেকে অনেকটা উন্নতির পথে।

এর আগে সাভারের বিকেএসপি ৩ নম্বর মাঠে প্রিমিয়ার লিগে মোহামেডান ও শাইনপুকুরের মধ্যকার খেলা চলাকালেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। টস করে এসে দলীয় ম্যানেজার ও সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপনকে তামিম বলেন, আমার খুব খারাপ লাগছে। বুকে ব্যথা করছে।

শিপনসহ সতীর্থ ক্রিকেটার এবং কর্মকর্তারা অবস্থা দেখে ধারণা করেন, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। কাল বিলম্ব না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়। নেওয়া হয় স্থানীয় কেপিজে (সাবেক ফজিলাতুন্নেছা) হাসপাতালে। সেখানে তাৎক্ষণিক তার এনজিওগ্রাম করে হার্টে ব্লক রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

একই সঙ্গে হেলিকপ্টারও ডেকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে নেওয়ার জন্য। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় চেষ্টা করেও হেলিকপ্টারে তোলা যায়নি।

অবস্থা সংকটাপন্ন হওয়ায় কেপিজে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয় তামিমকে। এরপর রাখা হয় লাইফ সাপোর্টে। হাসপাতালে রয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ কর্মকর্তা, সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং তামিমের পরিবারের সদস্যরা।

  • Related Posts

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর বা কানাডা নয় ‘বেটার বাংলাদেশ’ গড়তে চাই। শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারে স্থানীয় একটি অভিজাত হোটেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী এ জন্য সকলকে…

    Continue reading
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

    মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে চললেও সেই প্রক্রিয়ার অংশ হবে না ইসরাইল। সম্ভাব্য সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে এমন অবস্থান স্পষ্ট করেছেন…

    Continue reading

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

    আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

    আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

    আজই চুক্তি বললেন ট্রাম্প, ইরান দিলো ভিন্ন বার্তা

    আজই চুক্তি বললেন ট্রাম্প, ইরান দিলো ভিন্ন বার্তা

    কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

    কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

    অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

    অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

    বিশ্বকাপ ফুটবল জিততে পারলো না ব্রাজিল, মরক্কোর সঙ্গে সমতা, পয়েন্ট ভাগাভাগি

    বিশ্বকাপ ফুটবল জিততে পারলো না ব্রাজিল, মরক্কোর সঙ্গে সমতা, পয়েন্ট ভাগাভাগি

    রেকর্ড ভেঙে ইতিহাস, একশ কোটি ডলার আয়ের পথে ‘মাইকেল’

    রেকর্ড ভেঙে ইতিহাস, একশ কোটি ডলার আয়ের পথে ‘মাইকেল’

    আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খুললেন শহিদ কাপুর

    আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খুললেন শহিদ কাপুর

    জমজমাট আয়োজনে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) সিএমবিবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত

    জমজমাট আয়োজনে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) সিএমবিবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত