জোড়া গোলে রেকর্ড গড়ে মিয়ামিকে জেতালেন মেসি

ইন্টার মিয়ামির জার্সি গায়ে মাঠে আরও একটি সুন্দর দিন কাটিয়েছেন লিওনেল মেসি। বুধবার রাতে ফক্সবোরো ম্যাসাচুসেটসে জোড়া গোল করেছেন তিনি। আর্জেন্টাইন তারকার আলো ছড়ানোর দিনে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ ব্যবধানে হারিয়ে গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়েছে মিয়ামি।

এমএলএসে টানা দ্বিতীয় জয় তুলে নিলো মিয়ামি। এতে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে মেসিরা। অন্যদিকে নিউ ইংল্যান্ড টানা দ্বিতীয় ম্যাচে হারলো এবং সর্বশেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখেনি।

গত শনিবার মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-১ গোলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মেসি। ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর এমএলএসে পুনরায় খেলা শুরু করেই জোড়া গোল করেছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

অর্থাৎ সর্বশেষ দুই ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করেছেন মেসি। তিনি এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি চারটি টানা ম্যাচে একাধিক গোল করেছেন এবং প্রতিটিতেই তার দল জয় পেয়েছে।

এ নিয়ে চলতি মৌসুমে ১৪ গোল করলেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে আর্জেন্টাইন তারকার গোলের সংখ্যা ২০টি।

মেসির প্রথম গোল আসে ২৭ মিনিটে। নিউ ইংল্যান্ডের ডিফেন্স বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বক্সে ঢুকে দ্রুতগতির শটে দলকে ১-০ তে এগিয়ে নেন মেসি।

আর্জেন্টাইন ফুটবল জাদুকর দ্বিতীয় গোল করেন ৩৮ মিনিটে। এবার তাকে অ্যাসিস্ট করেন সার্জিও বুসকেটস।

বুসকেটস মাঝমাঠ পার হয়ে দুই নিউ ইংল্যান্ড ডিফেন্ডারকে পাশ কাটিয়ে একটি নিখুঁত পাস দেন মেসির দিকে। মেসি বলটি দৌড়ে ধরে নিখুঁতভাবে পোস্টের পাশ দিয়ে জালে পাঠান।

নিউ ইংল্যান্ড ম্যাচের ৭৯ মিনিটে ব্যবধান কমায়। কার্লেস গিল বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে মিয়ামির গোলরক্ষক অস্কার উস্তারিকে পরাস্ত করেন।

ম্যাচের বাকি সময় এবং অতিরিক্ত ৫ মিনিটে উস্তারি ও মিয়ামির রক্ষণভাগ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে। যে কারণে আর গোল পায়নি নিউ ইংল্যান্ড।

তবে শট অন টার্গেট (৬-৩) ও মোট শটে (১৬-১৩) মিয়ামির চেয়ে এগিয়ে ছিল নিউ ইংল্যান্ড। কিন্তু মিয়ামি তাদের সুযোগগুলো সর্বোচ্চভাবে কাজে লাগিয়েছে।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের