জোড়া গোলে ইন্টার মিয়ামিকে ফাইনালে তুললেন মেসি

পিছিয়ে পড়া এক ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে লিগস কাপের ফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি। রক্ষণে নানা দুর্বলতার মাঝেও এগিয়ে আসেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। তার জোড়া গোলেই জয় নিশ্চিত হয় হেরন্সদের।

চেজ স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অরলান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগস কাপের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। রোববার শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হবে এলএ গ্যালাক্সি-সিয়াটল সাউন্ডার্স ম্যাচের বিজয়ীর সঙ্গে।

হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার পর দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো মাঠে নামলেন মেসি। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে অরল্যান্ডোর হয়ে গোল করেন মারকো পাশালিচ। সম্ভাব্য হ্যান্ডবলের জন্য ভিএআরে পর্যালোচনার পরও গোলটি বৈধতা পায়।

৭৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মেসি। বক্সে টাদেও আলেন্দেকে ফাউল করার পর স্পট-কিক পেয়েছিল মিয়ামি। এরপর ৮৮তম মিনিটে জর্দি আলবার অ্যাসিস্ট থেকে মেসি দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন।

শেষ দিকে লুইস সুয়ারেজের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল করে টেলাসকো সেগোভিয়া ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন মিয়ামির।

প্রচণ্ড উত্তেজনাপূর্ণ ম্যাচে মোট নয়টি হলুদ কার্ড দেখা যায়। আর অরল্যান্ডোর ডিফেন্ডার ডেভিড ব্রেকালো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের