জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর চীনের ওপর শুল্ক কমালেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর দেশটির ওপর আরোপিত শুল্ক কমালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চীনা পণ্যের ওপর আরোপিত শুল্ক কমানো হচ্ছে এবং দীর্ঘদিনের ‘রেয়ার আর্থস রোডব্লক’ বা বিরল খনিজ বিরোধের অবসান ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, এটি ছিল এক অসাধারণ বৈঠক। তিনি (শি) একজন মহান নেতা। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছেছি, যার বিস্তারিত শিগগির জানানো হবে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল প্রবেশ রোধে চীনের ওপর আমি ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিলাম। আমি সেটি ১০ শতাংশ কমিয়েছি এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

তিনি বলেন, ওয়াশিংটন ও বেইজিং এখন অনেক বিষয়ে একমত। চীন এখন থেকে বিপুল পরিমাণ সয়াবিন কিনবে, আমি এর প্রশংসা করি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, রেয়ার আর্থ বা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বাণিজ্যসংক্রান্ত ইস্যুটি ‘সম্পূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে’। তিনি বলেন, চীনের পক্ষ থেকে এখন আর কোনো রোডব্লক নেই। এটি শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ বিষয় ছিল।

উল্লেখ্য, এই খনিজগুলোর প্রক্রিয়াজাতকরণে চীনের একচেটিয়া প্রভাব রয়েছে এবং সাম্প্রতিক মাসগুলোতে বেইজিং রপ্তানি নিয়ন্ত্রণ আরও কঠোর করেছিল।

ট্রাম্প আরও জানান, আগামী এপ্রিল মাসে তিনি চীন সফর করবেন এবং এর পর শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর