জার্সিতে পাকিস্তানের নাম রাখতে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। এ নিয়ে শুরু থেকেই নানা টালবাহানা করছে ভারত। পাকিস্তানে খেলতে যাবে না, বিশ্ব ক্রিকেটের পরাশক্তিদের এমন অনড় অবস্থানের পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

পাকিস্তান শুরুতে জানিয়েছিল, কোনোভাবেই তারা হাইব্রিড মডেলে (নিরপেক্ষ ভেন্যুতে ভারতের ম্যাচ) যেতে রাজি নয়। শেষ পর্যন্ত অবশ্য দাবি মেনে নিয়েছে তারা।

এর মধ্যে আরেক নতুন বিতর্ক তৈরি করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এবার তারা বলছে, নিজেদের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম রাখবে না।

বিসিসিআইয়ের এমন আপত্তিতে এবার খেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে পিসিবির এক কর্মকর্তা বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্রিকেটে রাজনীতি আনার অভিযোগ করেন।

ওই কর্মকর্তা বলেন, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি আনছে, এই বিষয়টা খেলার জন্য মোটেও ভালো নয়। তারা পাকিস্তানে সফরে আসতে অস্বীকৃতি জানিয়েছে। তারা চায় না যে তাদের অধিনায়ক (রোহিত শর্মা) চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পাকিস্তানে আসুক। এখন আবার তারা আয়োজক দেশের নাম নিজেদের জার্সিতে ছাপাতেও চায় না। আমরা বিশ্বাস করি, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) এটি হতে দেবে না এবং পাকিস্তানের পক্ষ নেবে।’

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের