জাতীয় পুরস্কারজয়ী ভারতীয় নির্মাতা উৎপলেন্দু মারা গেছেন

চলে গেলেন টালিউডের খ্যাতিমান ও জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তী। আজ (২০ আগস্ট) সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় তার রিজেন্ট পার্কের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

নির্মাতা উৎপলেন্দুর দীর্ঘদিনের সহকারী ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’কে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্ধ্যায় চা খেয়েছিলেন তিনি (উৎপলেন্দু চক্রবর্তী)। তারপরেই হঠাৎ করে ঝিমিয়ে পড়লেন। এরপর তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।’ এর কিছুক্ষণ পরে তিনি মারা যান।

নির্মাতা উৎপলেন্দু আশির দশকে ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’র মতো অনেক আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। ১৯৮২ সালে ‘চোখ’ সিনেমার জন্য সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার লাভ করেন এ অভিনেতা। ‘চোখ’ সিনেমা পোস্টার এঁকেছিলেন কিংবদন্তি নির্মাতা ও চিত্রশিল্পী সত্যজিৎ রায়। এ ছাড়াও উৎপলেন্দুর ভারতেরর রাষ্ট্রপতি পুরস্কার, এনএফডিসি’র স্বর্ণপদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

জানা গেছে, গত এপ্রিল মাসে বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙে উৎপলেন্দুর। তারপর তার কোমরের অস্থিসন্ধি প্রতিস্থাপন করা হয়। স্মৃতিভ্রমের সমস্যাও ছিল এ নির্মাতার। এর পাশাপাশি তিনি প্রস্টেট এবং সিওপিডি’র সমস্যায় ভুগছিলেন। মে মাসেও পরিচালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি