জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে, আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।

ঈদুল ফিতর উদযাপনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সম্প্রতি এ সিদ্ধান্ত হয়। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সভার সিদ্ধান্তে বলা হয়, আবহাওয়া অনুকূলে থাকলে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজন করা হবে। সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

আরও বলা হয়, আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররম মসজিদে স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে ঢাকার বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে মন্ত্রিপরিষদ বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, এসএসএফ, ডিএমপি কমিশনার, আবহাওয়া অধিদপ্তর, স্পারসো এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি প্রধান জামায়াতের নির্ধারিত সময়ের আগে যেকোনো সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বায়তুল মোকাররম মসজিদে ঈদের জামাত স্থানান্তরের ব্যবস্থা নেবেন।

প্রধান জামাতের প্রথম কাতারটি গত বছরের তুলনায় লম্বা করা হবে যেন ভিআইপিরা প্রথম কাতারে দাঁড়াতে পারেন। ঈদগাহ মাঠে আসা মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে।

মূলত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদের প্রধান জামাত আয়োজনের দায়িত্বে রয়েছে। তারা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। বরাবরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতরের দিন রাজধানীতে ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন।

  • Related Posts

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ক্ষমতা গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে আজ রোববার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সরকারি সফরে যাচ্ছেন তিনি। কুয়ালালামপুর সফর শেষ করে…

    Continue reading
    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প

    হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান কোনো টোল বা শুল্ক আদায় করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই কৌশলগত জলপথে যদি…

    Continue reading

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প

    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প

    ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১৮

    ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১৮

    আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

    আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

    প্রথম দিনেই বাজিমাত করেছে ‘ককটেল ২’, ভাঙল পুরোনো রেকর্ড

    প্রথম দিনেই বাজিমাত করেছে ‘ককটেল ২’, ভাঙল পুরোনো রেকর্ড

    মালদ্বীপে বিশেষ অভিযানে ১২ প্রবাসী আটক

    মালদ্বীপে বিশেষ অভিযানে ১২ প্রবাসী আটক

    আওয়ামী লীগ পলিটিক্যাল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগ পলিটিক্যাল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

    পরিস্থিতি আরও খারাপ হয়েছে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ওবামা

    পরিস্থিতি আরও খারাপ হয়েছে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ওবামা

    নারী-শিশুসহ ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধার মুখে ফেরত নিলো বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত

    নারী-শিশুসহ ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধার মুখে ফেরত নিলো বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত