জস বাটলারের ফেরা হচ্ছে না, নতুন অধিনায়কের নাম ঘোষণা ইংল্যান্ডের

ইংল্যান্ডের সাদা বলের ফরম্যাটে অধিনায়ক জস বাটলারের ফেরা হচ্ছে না আপাতত। দীর্ঘদিন ধরে কাফ মাসলের (পায়ে) চোটে ভোগা বাটলার আগামী সপ্তাহ থেকে আসন্ন ক্যারিবীয় সফরের ওয়ানডে দলে থাকতে পারছেন না।

৩৪ বছর বয়সী বাটলার চার মাস ধরেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন। গত জুনে ভারতের কাছে সেমিফাইনালে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বাদ পড়ার পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি তিনি।

ঘরোয়া ক্রিকেটেও এই সময়ে খেলতে পারেননি। সেপ্টেম্বরে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পুনর্বাসনে থাকা বাটলারের চোটের অবস্থা এখনও সন্তোষজনক নয়। তবে ৯ নভেম্বর থেকে শুরু পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে তিনি সরাসরি বার্বাডোজে যাবেন বলে আশা করা যাচ্ছে।

বাটলারের অনুপস্থিতি নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে লিয়াম লিভিংস্টোনের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড। এবারই প্রথমবার অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হ্যারি ব্রুক। কিন্তু তিনি এখন পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলার প্রস্তুতি নিচ্ছেন রাওয়ালপিন্ডিতে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প