জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচি শুরু

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আজ থেকে শুরু করেছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০। যার লক্ষ্য হলো দেশে অবস্থানরত অবৈধ বিদেশি অভিবাসীদের একটি মানবিক, সুশৃঙ্খল ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ করে দেওয়া।

দেশটির ইমিগ্রেশন বিভাগের এক ফেসবুক পোস্টে জানা গেছে, প্রথম দিনেই কর্মসূচিতে অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহজনক। মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু অভিবাসী স্বেচ্ছায় দেশে ফেরার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হন। তাদের কাগজপত্র যাচাই, প্রক্রিয়াকরণ এবং ফেরার প্রস্তুতি নেওয়া হয়েছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে।

ফেসবুক পোস্টে ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, এই কর্মসূচি সম্পূর্ণ সততা, দক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যেন দেশটির অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও সুসংগঠিত ও নিরাপদ রাখা যায়।

ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগ শুধু অভিবাসীদের জন্য নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন, সুযোগ থাকাকালীন তারা যেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আইনি জটিলতা ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ গ্রহণ করেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!