জয়সওয়ালের সেঞ্চুরি, ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে শুরু ভারতের

২০ টেস্টের ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুলে নিলেন ভারতের তরুণ ওপেনার জসশ্বী জয়সওয়াল। এর মধ্যে আবার দুটি আছে ডাবল সেঞ্চুরি।

আজ শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের প্রথম দিনে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন জয়সওয়াল। যে সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে ভারত।

প্রথম দিনের চা-বিরতিতে যাওয়ার আগে ভারতের সংগ্রহ ২ উইকেটে ২১৫ রান। জয়সওয়াল ১০০ আর শুভমান গিল ৫৮ রান নিয়ে ব্যাটিং করছেন।

হেডিংলিতে টস জিতে ভারতকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। উদ্বোধনী জুটিতে লোকেশ রাহুলকে নিয়ে ৯১ রান তোলেন জয়সওয়াল।

এরপর টানা দুই ওভারে দুই উইকেট হারায় ভারত। ব্রাইডন কার্সে তুলে নেন রাহুলকে (৪২)। স্টোকসের শিকার হয়ে সাই সুদর্শন ফেরেন শূন্য রানেই।

তবে তৃতীয় উইকেটে গিলকে নিয়ে আবারও জুটি গড়ে তুলেছেন জয়সওয়াল। এখন পর্যন্ত তারা অবিচ্ছিন্ন ১২৩ রানে।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের