জম্মু-কাশ্মীরে রহস্যময় রোগে ১৭ জনের মৃত্যু, তদন্তে প্রশাসন

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে এক রহস্যজনক রোগে ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৩ জনই শিশু। শনিবার (২৫ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ডিসেম্বরের শুরু থেকে জম্মুর রাজৌরি জেলার বাদহাল নামে প্রত্যন্ত একটি গ্রামে এই মৃত্যুগুলো ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় গ্রামটিকে এই সপ্তাহের শুরুতে ‘সংবেদনশীল এলাকা’ ঘোষণা করা হয়েছে এবং প্রায় ২৩০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে।

রাজৌরির সরকারি মেডিকেল কলেজের প্রধান আমরজিত সিং ভাটিয়া জানিয়েছেন, মৃতদের সবাই গুরুতরভাবে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ক্ষতির শিকার হয়েছিলেন। তিনি আরও বলেন, এই স্বাস্থ্য সতর্কতার কারণে এলাকায় শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।

মৃতরা তিনটি সম্পর্কিত পরিবারের সদস্য ছিলেন। ভারতের কেন্দ্রীয় সরকার এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, মৃত্যুগুলোর কারণ কোনো সংক্রমণ, ভাইরাস বা ব্যাকটেরিয়া নয়। এটি একটি বিষাক্ত পদার্থের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, বিভিন্ন বিষাক্ত উপাদানের পরীক্ষা চলছে এবং দ্রুত এর সমাধান পাওয়া যাবে বলে আশা করছি। পাশাপাশি, কোনো ষড়যন্ত্র বা শত্রুতামূলক কার্যকলাপ আছে কিনা, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।

পুণেতে বিরল রোগের প্রাদুর্ভাব

একই সময়ে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর পুণেতে ‘গিলিয়ান-ব্যারে সিন্ড্রোম’ নামে বিরল একটি স্নায়ুরোগে ৭৩ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৬ জন নারী এবং ১৪ জন রোগী ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই রোগে একজন ব্যক্তির রোগ প্রতিরোধ ব্যবস্থা তার স্নায়ুকে আক্রমণ করে। এর ফলে পেশি দুর্বলতা, হাত-পায়ে অনুভূতি হারানো, এমনকি শ্বাস নেওয়া এবং খাবার গিলতে সমস্যা হতে পারে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের