জন্মদিনেও কর্মব্যস্ত জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম

দেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বহু সিনেমায় অনবদ্য অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন।আদ্যোপান্ত কাজ প্রেমী একজন নায়িকা, তাই প্রবাহমান সময়েক যথাযথভাবে লাগানোরই চেষ্টা করে এসেছেন তিনি সবসময়। যে কারণে রোববার (১০ নভেম্বর) নিজের জন্মদিনেও কর্মব্যস্ত এই অভিনেত্রী।

জানা গেছে, এদিন বিকেলে একটি কর্পোরেট প্রমোশনে অংশগ্রহন করবেন তিনি। মিম আরও জানান, শনিবার একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পাশাপাশি ফটোশুটেও নেন তিনি।

প্রত্যেকেরই জীবনে বিশেষ দিবসের গুরুত্বপূর্ণ রয়েছে। তারকা হলে যেন সেই বিশেষ দিনের গুরুত্ব অধিক বেড়ে যায়। বিশেষত তাদের যারা ভক্ত তাদের মধ্যে সেই বিশেষ দিন নিয়ে উচ্ছ্বাসের কমতি থাকে না। আজ মিমের জন্মদিনে মিমের ভক্তদেরও রয়েছে দিনটিকে বিশেষভাবে উদযাপনের নানান ধরনের পরিকল্পনা।

শুধু তাই নয়, আজকের দিনটিকে ঘিরে তার বাবা বীরেন্দ্র নাথ সাহা, মা ছবি সাহা ও মিমের স্বামী সনিরও রয়েছে নানান পরকিল্পনা। তবে কী সেই পরিকল্পনা তার কিছুই জানেন না মিম। অবশ্য তাকে কখনও জানতেও দেওয়া হয় না। তাই আজকের দিনটি কাজের আপডেট ছাড়া আর অন্যান্য কোনোকিছুরই আপডেট দিতে পারেননি তিনি।

বিদ্যা সিনহা মিম বলেন, জন্মদিন আসার পূর্ব থেকেই একটা ভালোলাগার অনুভূতি কাজ করা শুরু করে মনের ভেতর। আমার প্রিয় কিছু মানুষ আছেন যারা আমার এই দিনটিকে ঘিরে নানান ধরনের পরিকল্পনা করতে থাকেন, আমাকে সারপ্রাইজ দেন। সেক্ষেত্রে অবশ্যই আমার পরিবার সবার আগে অর্থাৎ আমার বাবা মা আর সনি। এছাড়াও আমার ভক্তরাতো রয়েছেই। তো দেখা যায় যে নানান ধরনের অপ্রত্যাশিত আয়োজনের মুহুর্ত সামনে চলে আসে, আমি বিস্মিত হই, আনন্দিত হই, মুহুর্তগুলো হয়ে উঠে স্মরনীয়।

মিম আরও বলেন, ঈশ্বরের প্রতি অসীম কৃতজ্ঞতা আমি এমন এক পরিবারে জন্ম নিয়েছি যে পরিবার আমাকে তার সবটুকু দিয়েই সবসময় আমাকে আগলে রাখে। তাদের সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে একজন পরিপূর্ণ মানুষ করার চেষ্টা করেছেন, আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। ঈশ্বরের কাছে একটাই চাওয়া তিনি যেন আমার বাবা মা’কে সুস্থ রাখেন। জন্মদিনে এই কামনা, আমি যেন ভালো ভালো কাজ দর্শককে উপহার দিতে পারি।

মিম অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘পরাণ’। মিম  ‘ইউনিসেফ’ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন নিয়মিত। মিমই বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি একই সময়ে সর্বাধিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি