জগন্নাথ হল অ্যালামনাই অস্ট্রেলিয়ার সভাপতি নিকেশ সম্পাদক কমল

শতদল তালুকদার, অস্ট্রেলিয়া থেকে

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং কমিটি নবায়ন করা হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের অ্যালামনাইরা অংশ নেন।

এ সময় বিদায়ী সম্পাদক প্রশান্ত সাহা গত বছরের অর্জন নিয়ে আলোচনা করেন। সফল ইভেন্ট, দাতব্য উদ্যোগ এবং অ্যালামনাই নেটওয়ার্ককে শক্তিশালী করার প্রচেষ্টার কথা উল্লেখ করেন। বছরের আর্থিক প্রতিবেদনও উপস্থাপন করা হয়।

এজিএমের একটি মূল আকর্ষণ ছিল নতুন নির্বাহী কমিটির নির্বাচন। নতুন নেতৃত্ব দলটি আগামী বছরের জন্য তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন যা আরও বেশি অ্যালামনাইদের সম্পৃক্ত করা, আউটরিচ প্রোগ্রাম সম্প্রসারণ এবং বাংলাদেশের বর্তমান ছাত্রদের সহায়তা করার ওপর গুরুত্ব দেয়।

সংগঠনের কমিটি নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মৃণালেন্দু দে। সর্বসম্মতিতে সভাপতি নির্বাচিত হন নিকেশ নাগ আর নির্মল চৌধুরী হয় সহ-সভাপতি। সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন কমল জোয়াদ্দার। আর কোষাধক্ষ হিসেবে বেছে নেওয়া হয় চিন্ময় কর্মকারকে। স্পোর্টস সেক্রেটারি হন বিশ্বজিত চক্রবর্তী। আর শতদল তালুকদারকে দায়িত্ব দেওয়া হয় মিডিয়া ও কালচারাল সেক্রেটারির। অন্যান্য এক্সিকিউটিভ সদস্য হিসেবে নির্বাচিত হন সুবল চৌধুরী, প্রশান্ত সাহা ও প্রবীর সি মাহাতো।

নতুন কমিটির সভাপতি নিকেশ নাগ স্বাগত বক্তব্যে বলেন, এজিএমটি অ্যালামনাইদের পুরোনো বন্ধুদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের, স্মৃতি শেয়ার করার এবং জগন্নাথ হলের বর্তমান ছাত্রদের কল্যাণে অবদান রাখার উপায় নিয়ে আলোচনা করা হয় সাধারণ সম্পাদক কমল জোয়াদ্দার সবাইকে সহযোগিতা করার আহ্বান করেন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের