ছুটির দিনে দূতাবাসের সেবা চান দক্ষিণ কোরিয়া প্রবাসীরা

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের সংখ্যা এখন প্রায় ৩০ হাজারের ওপরে এবং দিন দিন এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য দেশের তুলনায় এই দেশের নিয়ম-নীতিতে কিছু কঠোরতা এবং ভিন্নতাও থাকলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশি শ্রমিক-ব্যবসায়ী-শিক্ষার্থীরা তাদের কর্মদক্ষতার প্রমাণ দিচ্ছে দেশটির অর্থনীতিতে!

দক্ষিণ কোরিয়া সরকারও ভীনদেশের মানুষদের জন্য সর্বাত্মক সেবা দানে আন্তরিক। এখানে ছুটির দিনেও প্রবাসীদের জন্য বিভিন্ন ব্যাংক-হাসপাতালসহ জরুরি সেবার প্রায় সবকিছুই খোলা রাখা হয়। কারণ কোরিয়ান কোম্পানিগুলো সব সময় ব্যস্ত থাকায় সাপ্তাহিক কর্মঘণ্টায় এসব সেবা নেওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় বিদেশিদের জন্য।

ব্যতিক্রম শুধু দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস! প্রবাসীদের সেবায় মাসে অন্তত একটা ছুটির দিনে দূতাবাসের সেবা কার্যক্রম চালানোর অনুরোধ প্রবাসীদের পক্ষ থেকে বারবার করা হলেও বাংলাদেশ দূতাবাস বরাবরই নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে!

কোরিয়ান কোম্পানিগুলিতে যেখানে কাজের সময় হাসপাতালেও যাওয়ার অনুমতি মেলে না অনেক কোম্পানিতে সেখানে পাসপোর্টসহ অন্যান্য জরুরি কাজের জন্য দূতাবাসে যাওয়ার অনুমতি পাওয়া যুদ্ধ জয়ের শামিল!

কোরিয়ায় দেগু শহরে কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিক শফিকুল আলম বলেন, আমার পাসপোর্ট নবায়ন করার জন্য দূতাবাসে যেতে হবে কিন্তু কোম্পানি ছুটি দিতে নারাজ! যেহেতু ছটির দিনে দূতাবাসের সেবা বন্ধ তাই বাধ্য হয়েই আমাকে চাকরি ছেড়ে দিতে হবে শুধু পাসপোর্ট নবায়ন করার জন্য!

গিম্পু শহড়ে কর্মরত সোহেল আরমান জানান, একদিন ছুটি কাটালে কোম্পানিতে দুইদিনের বেতন কর্তন করা হয় এবং এটাই নিয়ম কোরিয়াতে। এরপরেও ছুটি পাওয়া যায় না অনেক সময়। মাসে একবার ছুটির দিনে দূতাবাসের সেবা পাওয়া গেলে আমরা উপকৃত হবো।

ফিলিপাইনসহ আরও কয়েকটা দূতাবাস তাদের দেশের কর্মীদের সেবা দেওয়ার জন্য ছুটির দিনে খোলা থাকলেও বাংলাদেশ দূতাবাস যেন এই বিষয়ে উদাসীন! বিভিন্ন সময় ব্যক্তি এবং বিভিন্ন সংগঠন থেকে অনুরোধ করলেও বাংলাদেশ দূতাবাস কার্যত এই ব্যাপারে কোনো দৃশ্যত পদক্ষেপ নেয়নি।

প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা তাদের সেবায় দক্ষিণ কোরিয়ার অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রতি মাসে অন্তত একটি ছুটির দিনে সেবা দেওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর