ছয় রেকর্ড আর নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে শেষ জাতীয় অ্যাথলেটিকস

ছয়টি নতুন রেকর্ড আর বাংলাদেশ নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে শেষ হলো ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। বুধবার জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ দিনে হয়েছে দুটি নতুন রেকর্ড। প্রথম দিনে একটি ও দ্বিতীয় দিনে তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছিল।

দলীয়ভাবে বাংলাদেশ নৌবাহিনী তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। ২১ স্বর্ণ, ১৭ রৌপ্য ও ১২ তাম্র পদক পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় হওয়া বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ১৯টি করে স্বর্ণ, রৌপ্য ও তাম্র।

এই দুই প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো সংস্থা স্বর্ণের মুখ দেখেনি। তিনটি করে রৌপ্য ও তাম্র পেয়েছে বিকেএসপি এবং বাংলাদেশ জেল পেয়েছে একটি করে রৌপ্য ও তাম্র। চারটি তাম্র পেয়ে বাংলাদেশ বিমানবাহিনী ও একটি করে তাম্র পেয়ে খুলনা ও বাংলাদেশ আনসার পদক তালিকায় নাম তুলেছে।

সেরা পুরুষ খেলোয়াড় হয়েছেন ৪০০ মিটার হার্ডলসে রেকর্ড গড়ে স্বর্ণ জেতা বাংলাদেশ সেনাবাহিনীর নাজিমুল হাসান রনি ও নারী সেরা খেলোয়াড় হয়েছে একই ইভেন্ডে রেকর্ড গড়ে স্বর্ণ জেতা বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা খাতুন।

শেষ দিনে সবার নজর ছিল ২০০ মিটার স্প্রিন্টে। ছেলেদের এই ইভেন্ট বাজিমাত করেছেন বাংলাদেশ নৌবাহিনীর রাকিবুল হাসান। প্রথম দিন ১০০ মিটারে শেষ মূহূর্তে শরীরের ভারসাম্য হারিয়ে স্বর্ণবঞ্চিত হয়েছিলেন। ২০০ মিটারে ঠিকই স্বর্ণ নিয়ে ঘরে ফিরেছেন তিনি। ২১.৩৯ সেকেন্ড সময় নিয়েছেন রাকিব। একই প্রতিষ্ঠানের জহির রায়হান দ্বিতীয় হয়েছেন ২১.৭৬ সেকেন্ড সময় নিয়ে।

মেয়েদের ২০০ মিটারে স্বর্ণ জিতেছেন ট্র্যাকের রানী শিরিন আক্তার। বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট ২৪.৭৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। দ্বিতীয় হয়েছেন একই দলের সুমাইয়া দেওয়ান। তিনি সময় নিয়েছেন ২৪.৮৪ সেকেন্ড।

  • Related Posts

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    বাংলাদেশের পিচে টি-টোয়েন্টিতে ১৮৩ রানের লক্ষ্য একেবারে ছোট নয়। তবে এই বাংলাদেশ সাহসী ক্রিকেটে অনেকটাই অভ্যস্ততা দেখাচ্ছে। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও জয়ে শুরু করেছে টাইগাররা। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে…

    Continue reading
    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    শারীরিক সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ভরসা রাখছেন প্লাস্টিক সার্জারির ওপর। বিশেষ করে বিনোদন অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি চোখে পড়ে। এ নিয়ে গুঞ্জন রয়েছে দেশের বেশ কয়েকজন অভিনেত্রীকে ঘিরেও।…

    Continue reading

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী