ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, কুয়ালালামপুর বিমানবন্দরে আটক ১২ বাংলাদেশি

ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন ১২ বাংলাদেশি নাগরিক। গত শুক্রবার (২৪ জানুয়ারি) তাদের আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার ১২ জন বাংলাদেশি মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির প্রশিক্ষণার্থীর ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন। তারা একটি আমন্ত্রণপত্র প্রদর্শন করে। যাচাই করে দেখা যায় আমন্ত্রণপত্রটি ভুয়া। এরপর তাদের আটক করা হয়।

এ ব্যাপারে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির পক্ষ থেকে শনিবার (২৫ জানুয়ারি) একটি বিবৃতি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশি কোনো ব্যক্তিকে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমিতে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। তারা ইমিগ্রেশন পুলিশের চোখ ফাঁকি দিতে মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির লোগো সম্বলিত পোশাক পরিধান করেছিলেন।

এ ঘটনাকে ‘ন্যাকারজনক কাজ’ অভিহিত করে বিবৃতিতে আরও বলা হয়েছে, এটা কেবল মালয়েশিয়ান ফিশারিজ বিভাগের ভাবমূর্তীকে ক্ষুণ্ণ করেনি, এটি সরকারি প্রতিষ্ঠানের সততা ও বিশ্বাসযোগ্যতাকেও হুমকির মুখে ফেলে দিয়েছে। বিবৃতিতে জনসাধারণকে নির্দিষ্ট স্বার্থে ফিশারিজ একাডেমির নামের অপব্যবহার থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগকে অভিনন্দন ও সাধুবাদ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাব এবং ভবিষ্যতে এ জাতীয় ঘটনা যাতে আর না ঘটে তা রোধে সক্রিয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা