চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ন্যাশনাল স্টেডিয়াম করাচিতে ম্যাচ শুরু হবে দুপুর ৩ টায়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিশোধের নেশায় মরিয়া আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের রাজনীতিবিদদের আপত্তির মুখে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলো আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফি। আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘনের প্রতিবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের বিপক্ষে ম্যাচ না খেলার দাবি তোলা হয় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায়।

তবে, দু’দেশের ক্রিকেট বোর্ডের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ। সবশেষ দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে খেলার সুবাদে এ ম্যাচে বেশ সুবিধা পাবে আফগানরা। নুর আহমেদ ও রশিদ খান ছিলেন আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এ দুই তারকার ফর্মে নির্ভার হাশমতউল্লাহ শহীদীর দল।

এদিকে ইনুজরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন গাজানফার। তার পরিবর্তে কোচের ভরসা নুর আহমেদ। ফিরেছেন ইব্রাহীম জাদরানও। ইনজুরি আছে দক্ষিণ আফ্রিকা শিবিরেও। খেলতে পারবেন না রায়ান রিকেলটন ও স্টাবস। সবশেষ চার ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে আফগানরা। এরমধ্যে আছে গেলো সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয়ের সুখস্মৃতি। তাই এ ম্যাচেও জয়ের লক্ষ্য আফগানদের। ছাড় দিতে নারাজ দক্ষিণ আফ্রিকাও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলেছে আফগানিস্তান। এর মধ্যে সর্বশেষ দুটিতেই জিতেছে তারা। ওই আত্মবিশ্বাসে ভর করে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর দিকে চোখ আফগানিস্তানের। 

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!