চোট থেকে ফিরেই গোল-অ্যাসিস্ট করে মিয়ামিকে জেতালেন মেসি

পায়ের চোটের কারণে টানা ১৫ দিন ছিলেন মাঠের বাইরে। লম্বাা বিরতির পর প্রতিযোগিতামূলক লড়াইয়ে ফিরেই মাঠে দারুণ প্রভাব ফেলেছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আজ রোববার সকালে গোল-অ্যাসিস্ট করে ইন্টার মিয়ামিকে জিতিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। এমএলএসের নিয়মিত মৌসুমের খেলায় এদিন লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মিয়ামি।

চেজ স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন মেসি। ম্যাচের মাত্র ১০ মিনিট বাকি থাকতেও যখন স্কোর ১-১ সমতায়, তখনই জ্বলে ওঠেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা এবং মিয়ামিকে সাপোর্টার্স শিল্ড ধরে রাখার লড়াইয়ে এগিয়ে দেন।

৮৪ মিনিটে প্রতিপক্ষের অর্ধ থেকে বল কন্ট্রোল করে স্বভাবসুলভ ড্রিবলিংয়ে ডিফেন্ডারকে কাটিয়ে পেনাল্টি বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ে নিখুঁত শট নেন মেসি। বল চলে যায় জালের নিচের কোণে, মিয়ামি এগিয়ে যায় ২-১ ব্যবধানে।

পাঁচ মিনিট পর মেসি হন গোলের যোগানদাতা। আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পলের পাস নিয়ন্ত্রণে নিয়ে গোড়ালিতে তিনি পাস বাড়ান লুইস সুয়ারেজের দিকে। বল রিসিভ করে জালে জড়িয়ে দিতে ভুল করেননি সুয়ারেজ।

এই ম্যাচে এমএলএস মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে ৩০ গোলে সরাসরি অবদান (১৯ গোল, ১১ অ্যাসিস্ট) রাখেন মেসি। মৌসুমের ১৯ গোল আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে গোল্ডেন বুট দৌড়ে এক ধাপ এগিয়ে দেয়। বেঞ্চ থেকে নেমে খেলা গত চার ম্যাচেই গোল পেয়েছেন মেসি।

গ্যালাক্সির হয়ে ৫৯ মিনিটে জোসেফ পেইন্টসিল সমতা ফেরান। যদিও তারা গত মৌসুমের এমএলএস কাপ চ্যাম্পিয়ন, বর্তমানে ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে।

এর আগে প্রথমার্ধে ৪৩ মিনিটে জর্দি আলবা মিয়ামিকে প্রথম এনে দেন। সার্জিও বুসকেটসের নিখুঁত থ্রু পাসে গোল করেন তিনি। অর্থাৎ এই ম্যাচে মিয়ামির তিনটি গোলই আসে সাবেক বার্সেলোনা তারকাদের পা থেকে।

গত সপ্তাহে মেসিকে ছাড়া মিয়ামি ৪-১ ব্যবধানে হেরে গিয়েছিল অরল্যান্ডো সিটির কাছে। গেল ২ আগস্ট লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলতে নেমেই সর্বশেষ ইনজুরিতে পড়েছিলেন মেসি।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ