চেন্নাইকে হারিয়ে পাঁচ থেকে এক লাফে দুইয়ে পাঞ্জাব

লক্ষ্য ছিল ১৯১। টপঅর্ডারের দারুণ ব্যাটিংয়ে জয় পেতে একদমই কষ্ট হলো না পাঞ্জাব কিংসের। ঘরের মাঠের চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেট আর ২ বল হাতে রেখে হারিয়ে পয়েন্ট তালিকায় পাঁচ থেকে এক লাফে দুইয়ে উঠে এলো পাঞ্জাব। চেন্নাই রয়ে গেলো তলানিতেই।

রান তাড়ায় ভালো শুরু করেন প্রিয়ানশ আরিয়া। ১৫ বলে ২৩ করে আউট হন তিনি। এরপর প্রভসিমরান সিং আর শ্রেয়াস আয়ার দলকে সহজ জয়ের পথ গড়ে দেন। প্রভসিমরান করেন ৩৬ বলে করেন ৫৪ রান। ৪১ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৭২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন অধিনায়ক আয়ার।

এছাড়া শশাঙ্ক সিংয়ের ব্যাট থেকে আসে ১২ বলে ২৩। ১৮তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে টানা চার আর ছক্কা হাঁকিয়ে ম্যাচ হাতে নিয়ে আসেন তিনিই।

এর আগে ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ধুঁকতে থাকে চেন্নাই। শেখ রাশেদ ১২ বলে ১১, আয়ুশ এমহাত্রে ৬ বলে ৭ আর রবীন্দ্র জাদেজা ১২ বলে ১৭ করেই সাজঘরের পথ ধরেন। ৬ ওভারের পাওয়ার প্লেতে ৩ উইকেটে মাত্র ৪৮ রান তুলতে পারে চেন্নাই।

সেখান থেকে জুটি গড়ার চেষ্টা করেন স্যাম কারেন আর ডেওয়াল্ড ব্রেভিস। প্রথমে উইকেটে সেট হয়ে তারপর হাত খুলতে শুরু করেন তারা। ৫০ বলে ৭৮ রানের জুটিতে চেন্নাইকে অনেকটাই এগিয়ে দেন তারা। ২৬ বলে ৩২ করে আউট হন ব্রেভিস।

এরপর শিভাম দুবেকে নিয়ে ২২ বলে ৪৬ রানের আরেকটি জুটি গড়েন কারেন, যে জুটিতে দুবের অবদান মাত্র ২। ৪৭ বলে ৯ চার আর ৪ ছক্কায় ৮৮ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়ে ফেরেন কারেন।

শেষদিকে মহেন্দ্র সিং ধোনির ৪ বলে একটি করে চার-ছক্কায় ১১ রান তুলে দেন।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১