চিলির বিপক্ষে দাপুটে জয় ব্রাজিলের

২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে চিলির বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। দুর্দান্ত জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে সেলেসাওরা।

১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল।

আজ শুক্রবার ভোরে ঘরের মাঠ রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে ব্রাজিল। বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচকে কার্লো আনচেলত্তির দল নিজেদের গভীরতা প্রদর্শন এবং নতুন কৌশল পরীক্ষার সুযোগ হিসেবে ব্যবহার করেছে।

অন্যদিকে বিশ্বকাপে খেলার শেষ সুযোগ আন্তঃমহাদেশীয় প্লে-অফের দৌড় থেকেও ছিটকে গেছে চিলি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নিজের সীমাবদ্ধতা স্পষ্ট দেয় পায় তারা।

ম্যাচের প্রথম গোল আসে ৩৮ মিনিটে। ব্রাজিলের উদীয়মান তারকা এস্তাভিও প্রথমার্ধ জুড়ে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে ডিফেন্ডারদের পাশ কাটিয়ে দারুণ দক্ষতায় গোল করেন। ঠাণ্ডা মাথায় করা তার ফিনিশিং একাদশে জায়গা পাওয়ার যথার্থতা প্রমাণ করে এবং ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেয়।

দ্বিতীয়ার্ধেও চাপ বজায় রাখে ব্রাজিল। ৭২ মিনিটে লুকাস পাকেতা কাছ থেকে মাথা দিয়ে চমৎকার এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। লুইজ হেনরিকের নিখুঁত অ্যাসিস্ট থেকে আসা এই গোল কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিশ্চিত করে।

চিলিও ওপর শেষ আঘাত আসে ৭৬ মিনিটে। ব্রুনো গুইমারেস তৃতীয় গোল করে ব্রাজিলের আধিপত্য আরও সুদৃঢ় করেন। এই গোল ব্রাজিলকে নিখুঁত ও দাপুটে জয় উপহার দেয়।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের