চিত্রনায়িকা মাহিয়া মাহির আজ জন্মদিন

চিত্রনায়িকা মাহিয়া মাহির আজ জন্মদিন। ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় এই অভিনেত্রী ১২ বছরের অভিনয়জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের শীর্ষ তারকাদের একজন হিসেবে। শুধু তাই নয়, বর্তমানে তিনি ঢালিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবেও বিবেচিত।

১৯৯৩ সালের ২৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন মাহি। তার আসল নাম শারমিন আক্তার নিপা। পড়াশোনা করেছেন উত্তরা হাইস্কুল, ঢাকা সিটি কলেজ এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল প্রবল টান। সেই টানই তাকে এনে দেয় আজকের মাহিয়া মাহি পরিচয়।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পাওয়া ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে এই সিনেমায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন মাহি।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘দেশা: দ্য লিডার’, ‘অগ্নি ২’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘কৃষ্ণপক্ষ’সহ একের পর এক ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।

বিশেষ করে ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ঢাকা অ্যাটাক’ ছিল তার ক্যারিয়ারের মোড় ঘোরানো সিনেমা। দীপঙ্কর দীপনের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি শুধু বক্স অফিসে নয়, দর্শকদের মনেও জায়গা করে নেয়।

অভিনয়ে সফল এই নায়িকা ব্যক্তিজীবনেও ছিলেন আলোচনায়। সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। এরপর সেই সংসারে আসে ভাঙন। মাহিয়া মাহি দেড় বছর আগে বলেছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। গণমাধ্যমে দেওয়া সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি মাহিকে। তবে এখন আবারও তাদের স্বামী রাকিবকে বিয়ে করেছেন এমন একটি পোস্ট সামাজিক মাধ্যমে দিয়েছেন মাহি।

কয়েক মাস ধরে মাহি যুক্তরাষ্ট্রে রয়েছেন, আর স্বামী রাকিব কোথায় আছেন, তা কেউ জানেন না। কিছুদিন আগে হঠাৎ করেই নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি স্থিরচিত্র পোস্ট করেন মাহি! ভালোবাসার ইমোজি দিয়ে সেই ছবির ক্যাপশনে মাহি লিখেন, ‘মাশাআল্লাহ’। এরপর থেকেই মাহি রাকিবের এক হওয়া নিয়ে নেটিজেনদের মাঝে গুঞ্জন চলছিলো।

পরে ১৮ অক্টোবর নিজের ফেসবুক বায়োতে যুক্ত করেন, তিনি বিয়ে করেছেন রাকিব সরকারকে!

সম্প্রতি নায়িকা এ বিষয়ে স্পষ্ট করে জানিয়েছেন, রাকিবের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তার। আবারও নিজেদের ভুল শোধরে এক হয়েছেন তারা। নতুন জীবনে প্রবেশের পর এটাই তার প্রথম জন্মদিন। স্বামী-সন্তানদের নিয়ে দিনটি তার আনন্দেই কাটছে বলে জানান তিনি।

মৌসুমী, শাবনূর, পূর্ণিমাদের যোগ্য উত্তরসূরি হিসেবে মাহি আজ ঢালিউডে এক উজ্জ্বল নাম। অভিনয়ে নিয়মিত থাকা এই তারকার হাতে বর্তমানে রয়েছে ‘গ্যাংস্টার’, ‘আনন্দ অশ্রু’সহ বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা। এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি ‘অন্তর্যামী’ দিয়ে প্রায় এক দশক পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় কাজ করতে যাচ্ছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটি মাহিকে নিয়ে এই সিনেমার ঘোষণা দিয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর