চিকিৎসার আশায় গাজার আহত শিশুরা যুক্তরাজ্যে পৌঁছেছে

গাজা থেকে ফিলিস্তিনি শিশুদের প্রথম দলটি বিশেষ চিকিৎসার জন্য গতকাল যুক্তরাজ্যে পৌঁছেছেন। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা অর্থাৎ ন্যাশনাল হেলথ সার্ভিসের আওতায় এসব শিশুদের চিকিৎসা দেওয়া হবে।

সংবাদসংস্থা দ্য গার্ডিয়ান জানিয়েছে, এসব শিশু এবং তাদের পরিবারের জন্য যুক্তরাজ্যে দুই বছরের জন্য চিকিৎসা, আবাসন এবং পূর্ণাঙ্গ সহায়তা দেওয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার সোমবার সংসদের লেবার পার্টিকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ উদ্যোগের মাধ্যমে ৩০-৫০ জন শিশু চিকিৎসা সুবিধা পাবেন। পাশাপাশি, দুটি মারাত্মক অসুস্থ শিশু এবং তাদের পরিবার স্কটল্যান্ডে চিকিৎসার জন্য পৌঁছেছে।

কুপার মিরর পত্রিকাকে বলেন, তাদের গাজা থেকে নিরাপদে বের করে আনতে যথেষ্ট কূটনৈতিক প্রচেষ্টা সাধন করতে হয়েছে। তবে আমরা সেই কাজ চালিয়ে যাচ্ছি এবং নিশ্চিত করতে চাই যে আহত পরিবারগুলোকে সহায়তা করা এবং শিক্ষার্থীদের এই শরৎকালীন শিক্ষাবর্ষে ভর্তি করানো সম্ভব হবে।

স্কটল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী নিল গ্রে বলেন, স্কটল্যান্ড সরকার প্রাথমিকভাবে ২০ জন ফিলিস্তিনি শিশুর চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছে, যারা আগামী সপ্তাহগুলোতে স্কটল্যান্ডে পৌঁছাবে। এটি গাজার বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে মানবিক সহায়তা দেওয়ার ক্ষুদ্র একটি পদক্ষেপ।

তিনি আরও জানান, স্কটল্যান্ড সরকার স্বাস্থ্য বোর্ড এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যেন শিশু ও তাদের পরিবারের সঠিক চিকিৎসা এবং আবাসন সুবিধা নিশ্চিত করা যায়।

যুক্তরাজ্য সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া ফিলিস্তিনি শিক্ষার্থীদের নিরাপদে স্থানান্তর করার প্রচেষ্টা চলছে। এর পাশাপাশি, ‘প্রজেক্ট পিউর হোপ’ নামের মানবিক উদ্যোগের মাধ্যমে কিছু কিছু শিশুর চিকিৎসা ব্যক্তিগতভাবে করানোর জন্যও যুক্তরাজ্যে আনা হয়েছে।

এদিকে, জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা ২২ আগস্ট গাজা শহরে দুর্ভিক্ষ ঘোষণা করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে ১৪২ জন মানুষ খাদ্য ঘাটতি ও অপুষ্টির কারণে মারা গেছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর